মুরাদনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবদুল আজিজ মোল্লার সঙ্গে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ
মুরাদনগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজ মোল্লার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম এবং বিএনপি নেতা মো. শরীফ সরকার।সাবেক সাংঘঠনিক সম্পাদক কুয়ালালামপুর যুবদল।
সৌজন্য সাক্ষাৎকালে তারা মুরাদনগরের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনের দলীয় কর্মসূচি নিয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে দলের ঐক্য, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং জনগণের পাশে থেকে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত নেতারা আবদুল আজিজ মোল্লার প্রতি শুভকামনা জানিয়ে বলেন, দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে মুরাদনগরে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে সবাই একযোগে কাজ করবেন।
সাক্ষাৎ শেষে একে অপরের সুস্বাস্থ্য, সফলতা এবং দল ও দেশের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

















