হাকিমপুরে ধানের শীষের পক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ব্যাতিক্রম গন সংযোগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর–৬ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে ধানের শীষ প্রতীক বিজয়ী করার লক্ষ্যে গণসংযোগ করেছে হাকিমপুর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস।
আজ হাকিমপুর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর উদ্যাোগে এই গন সংযোগ করেন দিনাজপুর জেলা শাখার যুগ্ম- আহবায়ক আজিম মল্লিক টিটন। । এ সময় তারা তিনটি ইউনিয়ন ও হাকিমপুর পৌর শহরের বেশ কয়েকটি ওয়ার্ড ঘুরে গানে গানে ডা: জাহিদ এর সকল কর্মকান্ড বর্ননার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগকালে নেতাকর্মীরা বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন চান।
কর্মসূচি শেষে জাসাসের এই যুগ্ম- আহবায়ক বলেন, দীর্ঘদিন ধরে দেশের সাংস্কৃতিক কর্মীরা অবহেলার শিকার হয়ে আসছেন।
তিনি আরও বলেন, সাংস্কৃতিক কর্মীদের সকল ধরনের সমস্যার সমাধানে বি এন পি সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। বিএনপি অতীতেও সাংস্কৃতিক কর্মীদেরপাশে ছিল এবং আগামীতেও থাকবে বলে তিনি দাবি করেন।উক্ত গন সংযোগে আরও গান পরিবেশন করেন, শারমিন আক্তার লাবনী সহ জাসাসের হাকিমপুর শাখার শিল্পীবৃন্দ।
গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: এ জেড, এম জাহিদ হোসেনের সহধর্মিণী ডা: শরিফা করিম স্বর্না, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান,সাংগঠনিক সম্পাদক,সিরাজুল ইসলাম,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার সহ ও উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এ সময় গানে গানে ধানের শীষ প্রতীকসংবলিত লিফলেট বিতরণ করা হয়।



















