শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ঠাকুরগাঁওয়ের ফোরাতুন নাহার প্যারিস

মোঃ মিঠু ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১২:০৮ এএম
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ঠাকুরগাঁওয়ের ফোরাতুন নাহার প্যারিস

ছবি- সকালের বার্তা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে অংশ নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঠাকুরগাঁও জেলা মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস।

শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় তার সঙ্গে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন এবং বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি তৃণমূলের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।

দীর্ঘ রাজনৈতিক পথচলা, রাজপথের আন্দোলন এবং সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে ফোরাতুন নাহার প্যারিস ইতোমধ্যে ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে একটি সুপরিচিত নাম হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন। দলীয় নেতাকর্মীদের কাছে তিনি একজন সক্রিয়, সাহসী এবং সংগঠক হিসেবে পরিচিত। বিশেষ করে দলের দুঃসময়ে রাজপথে তার সরব উপস্থিতি এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার ভূমিকা তাকে আলাদা অবস্থান এনে দিয়েছে।
দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত ফোরাতুন নাহার প্যারিস তৃণমূল পর্যায়ে সক্রিয় রাজনীতির পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কলেজ জীবন থেকেই তার রাজনৈতিক সম্পৃক্ততা শুরু। ১৯৯৩ সালে স্থানীয় সরকার মন্ত্রীও দলটির মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত হন তিনি। পরবর্তীতে বিভিন্ন সাংগঠনিক ধাপ অতিক্রম করে ২০১০ সালে জেলা মহিলাদলের আহ্বায়ক এবং ২০১৭ সাল থেকে সভাপতির দায়িত্ব পালন করছেন। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ এবং সংগঠনকে সক্রিয় রাখার ক্ষেত্রে ভূমিকা রয়েছে বলে নেতাকর্মীরা জানিয়েছেন।

দলীয় নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী রাজনীতিতে সক্রিয় থাকার কারণে তাকে বিভিন্নভাবে হয়রানি, চাপ ও হুমকির মুখে পড়তে হয়েছে। তবুও তিনি রাজপথ ছেড়ে যাননি বরং দলীয় কর্মসূচিতে সক্রিয় থেকে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে অংশ নিয়েছেন। ফোরাতুন নাহার প্যারিসের শক্তিশালী বক্তৃতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতা তাকে সংরক্ষিত নারী আসনের জন্য একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে এগিয়ে রাখছে। প্রতিপক্ষ রাজনৈতিক মহলেও তিনি একজন দৃঢ়চেতা নেতা হিসেবে পরিচিত।

মনোনয়ন ফরম নেওয়ার পর ফোরাতুন নাহার প্যারিস বলেন, কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতি যে দল আমাকে রাজনীতি ও মানুষের পাশে দাড়ানোর করার সুযোগ দিয়েছে। বিশেষভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে যার নেতৃত্ব, দিকনির্দেশনা ও অনুপ্রেরণা আমাদের মতো তৃণমূলের নেতাকর্মীদের পথ দেখায়। কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনের প্রতিও যিনি সবসময় আমাদের পাশে থেকে সহযোগিতা ও উৎসাহ দিয়ে আসছেন। একইসঙ্গে গভীর সম্মানের সঙ্গে স্মরণ করছি সাবেক সভাপতি তৈমুর রহমান ভাইকে। যার হাত ধরে এবং যার দিকনির্দেশনায় আমরা অনেকেই রাজনীতির পথে এগিয়ে এসেছি।

তিনি আরও বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে থেকে শিখেছি রাজনীতি মানে শুধু পদ-পদবি নয়, মানুষের অধিকার আদায়ের লড়াই। দুঃসময়ে আমরা রাজপথ ছেড়ে যাইনি, ভবিষ্যতেও যাব না। আমি আজ সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। এটি আমার ব্যক্তিগত কোনো অর্জন নয় এটি ঠাকুরগাঁওয়ের প্রতিটি নেতাকর্মীর ভালোবাসা, ত্যাগ ও সংগ্রামের প্রতিফলন। আমি সবার কাছে দোয়া ও সমর্থন চাই। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি তৃণমূলের কণ্ঠস্বর হয়ে সংসদে কথা বলার চেষ্টা করব, নারীদের অধিকার ও উন্নয়নে কাজ করবো।

জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে ২৩ বস্তা সার জব্দ

মোহাম্মদ আরমান, স্টাফ রিপোর্টার প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৪ এএম
জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে ২৩ বস্তা সার জব্দ

জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে অভিযান চালিয়ে ২৩ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভ্যানগাড়িতে করে ২৩ বস্তা ডিএপি সার বকশীগঞ্জ থেকে ইসলামপুর উপজেলায় নেওয়া হচ্ছে—এমন খবর পেয়ে টুপকারচর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভ্যানগাড়িতে থাকা ২৩ বস্তা সার জব্দ করেন ইউএনও।পরে জব্দ করা সারগুলো বকশীগঞ্জ থানায় পুলিশের হেফাজতে রাখা হয়।উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন বলেন, ‘সারগুলো কোথা থেকে এসেছে এবং কোথায় নেওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.  আব্দুল হামিদ

এম এ মান্নানঃ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১১ এএম
নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.  আব্দুল হামিদ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর ইউনিয়ন বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক এমপি প্রার্থী জননেতা ডা. এ কে এম আব্দুল হামিদ।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে তিনি নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইয়াসিন সুপার মার্কেট পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত অবহিত হন।

পরিদর্শনকালে ডা. এ কে এম আব্দুল হামিদ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। তিনি তাদের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম, চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রশিদ মিয়া হারুন, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. ইমরান হোসাইন প্রমূখ।

চৈতন্যের হাট আবৃরহাট আহমদ কবির সড়কের উদ্বোধন বিএনপি থাকলে দেশের উন্নয়ন হবে সমাবেশে বক্তারা

সকালের বার্তা ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৫ পিএম
চৈতন্যের হাট আবৃরহাট আহমদ কবির সড়কের উদ্বোধন বিএনপি থাকলে দেশের উন্নয়ন হবে সমাবেশে বক্তারা

‎বহু প্রতিক্ষিত সড়ক চৈতন্যের হাট আবুরহাট সড়কের উদ্বোধন হয়েছে। আজ ১৫ই সেপ্টেম্বর বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রাম মিরসরাই উপজেলার ৮নং দূর্গাপুর ইউনিয়নের চৈতন্যের হাটে এই উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।

‎ ৮ নং দূর্গাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো: জসিম উদ্দিন, এবং ৮ নং দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব এবং বর্তমান উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আজিজুল হক মেম্বারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-১ মিরসরাই আসনের মাননীয় এমপি ও সদস্য, ধর্ম বিষয়ক স্থায়ী কমিটির সদস্য জনাব, নুরুল আমিন এমপি মহোদয়।

‎এতে আরো উপস্থিত ছিলেন : উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওলিউল কবির ইকবাল, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুল হক চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সালাউদ্দিন চেয়ারম্যান,

‎বিএনপির যুগ্ন আহবায়ক জনাব আফছার চেয়ারম্যান, বিএনপির যুগ্ন আহবায়ক জনাব জমির উদ্দিন সহ জেলা উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎এ সময় সমাবেশে বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারী বিএনপিকে জয়যুক্ত করার পর দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, মানুষ এখন শান্তিতে ঘুমাইতে পারতেছে। মিরসরাইতে কোন সড়ক সংস্কার বিহীন থাকবে না, উপজেলার প্রত্যেকটি সড়ক সংস্কারের আওতায় আসবে।

‎এ সময় বক্তব্য এমপি বলেন, আমরা মিরসরাইকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। গত ৫ আগষ্টে ভারতে লুকিয়ে থেকে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ তারা বলেছে ডিসেম্বরে আসবে এই ডিসেম্বর না কোন ডিসেম্বরে আসতে পারবেনা। আসছে আগামী স্থানীয় নির্বাচনে দল যাকে প্রার্থী দিবে তাকে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহবান জানান এমপি। সড়কের কাজে সকলকে আন্তরিকতা সহিত সহযোগীতা করার আহবান জানান, এমপি নুরুল আমিন এমপি মহোদয়।

‎এতে আরো বক্তব্য রাখেন ছাত্রদলের মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক জনাব, ফখরুল ইসলাম ভূইয়া, জেলা ছাত্রদলের সম্মানিত সদস্য মো: জিসান, ৮ নং দূর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া পরিচালনা কমিটি সভাপতি তানভীরুল আজিজ তাসিফ সাধারণ সম্পাদক, মো: জিসান সহ জেলা উপজেলার বিএনপি, ছাত্রদল এবং যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

‎সমাবেশের সভাপতিত্ব করেন, মিরসরাই উপজেলা আহবায়ক, আব্দুল আওয়াল।