চরফ্যাসনে বিএনপি নেত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
ছবি- সকালের বার্তা
আজ ২শরা জানুয়ারি রোজ শুক্রবার চরফ্যাশন উপজেলাধীন আছলামপুর ইউনিয়ন বিকাল ৪ ঘটিকার সময় আছলামপুর আজহার মাধ্যমিক বিদ্যালয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন এর সভাপতিত্বে রাসেল এর সঞ্চালনায় আয়োজিত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন, আপসহীন নেত্রী, গণতন্ত্রের মা, বেগম খালেদা জিয়া মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন ,যুবদল নেতা মামুন পাটোয়ারী, মোঃ সাইফুল ইসলাম, মোতাহার হোসেন মৎস্যজীবী দল সাধারণ সম্পাদক,আজাদ খান ছাত্রদল সভাপতি, নোমান খা সহ উপস্থিত অন্যান্য সকল ইউনিয়ন নেত্ববৃন্ধ ও সদস্যবৃন্ধ ।

উক্ত অনুষ্ঠানেে প্রায় তিন শতাদিক সাধারণ জনগন উপস্থিত ছিলেন।
উক্ত দোয়া অনুষ্ঠানের সভাপতি মোঃ জামাল উদ্দিন বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আজ আমাদের নেতা চরফ্যাশন ও মনপুরার ধানের শীষে মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়ন ভাইয়ের নির্দেশনায় আমরা আছলামপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করার উদ্দেগ নেই।
উক্ত অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম তিনি মহান আল্লাহর কাছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা করেন।














