কয়রায় ৪ হাজার ৯০০ নারকেলের চারা বিতরণ
খুলনার কয়রা উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও প্রান্তিক কৃষকদের মাঝে ৪ হাজার ৯০০টি নারকেলের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুম্মাহ আল বাকী। উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী ইসতিয়াক আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ আল জাবির, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা অনুতাপ সরকার, গুরদাস মণ্ডল, আল মাহফুজ, ফারুক হোসেন ও জাকির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পুষ্টি ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে নারকেল চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি প্রান্তিক কৃষকরাও উপকৃত হবেন।










