গলাচিপায় প্রতিমন্ত্রী’র প্রতিনিধি আবু নাঈম’কে সংবর্ধনা
পটুয়াখালী ৩ গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর এর জনকল্যাণমূলক, সমাজিক ও রাজনৈতিক কার্যক্রম সমন্বয় ও যোগাযোগ রক্ষার উদ্দেশ্যে গনঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে ২৫ জুন বৃহস্পতিবার সন্ধ্যা সাত টার দিকে উপজেলা অফিসার্স ক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ অতিথি- হাফিজুর রহমান, সদস্য সচিব মোঃ জাকির মুন্সী, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ রাসেল প্যাদা, সদস্য সচিব মোঃ আবুল হোসেন, উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মোঃ আমির হোসেন, সদস্য সচিব নাজমুল হাসান, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ আরিফ বিল্লাহ্, তাওহীদ ইমরান, চরকাজল ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান মোল্লা, পৌর গনঅধিকার পরিষদের আহবায়ক মোঃ রেজাউল হাওলাদার, পৌর যুবঅধিকার পরিষদের সভাপতি মোঃ মেহেদী হাসান সহ অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
এর পূর্বে প্রতিমন্ত্রীর প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনাকে কেন্দ্র করে পটুয়াখালী থেকে গলাচিপা উপজেলায় পৌঁছাতে সড়ক পথে বিভিন্ন শুভাকাঙ্ক্ষীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি আবু নাঈম বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর মহোদয় আমাকে গলাচিপা- দশমিনা উপজেলার জনকল্যাণমূলক, সমাজিক ও রাজনৈতিক কার্যক্রম সমন্বয় ও যোগাযোগ রক্ষার উদ্দেশ্যে যে পবিত্র দ্বায়িত্ব দিয়েছেন, দলমত নির্বিশেষে সকলের নাগরিক সেবা প্রদানে আমি শতভাগ চেষ্টা করবো ইনশাহ্ আল্লাহ্। এজন্য আমি আমার দল এবং সকলের সহযোগিতা কামনা করছি এবং সকালের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
এর পূর্বে নেতা কর্মীরা ফুলের তোরা দিয়ে তাকে বরণ করে নেয়।










