ইউপি সদস্যের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন পিআইও অফিসের আসাদ
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সলেমান আলীর ভিডিও বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন দেবীগঞ্জ প্রকল্প বাস্তবায়ন অফিসের আসাদুজ্জামান আসাদ।
সম্প্রতি দেবীগঞ্জ উপজেলা পিআইও অফিসের সামনে একটি ভিডিওতে ইউপি সদস্য সলেমান আলীকে বলতে দেখা যায় পিআইও স্যার বলছে ৮% নিতে কিন্ত আসাদ ১০% চেয়েছে।
আমি তো ৮% দিবো। ১০% কেন দিবো।
এনিয়ে আসাদুজ্জামান আসাদ কমিশনের কোন কথা বলেননি বলে দাবি করছেন। আমার সম্মান ক্ষুন্ন করার একটি চক্র এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে। আসাদুজ্জামান আসাদ বলেন, সলেমান মেম্বারের সাথে তার কোন কথাই হয়নি। অফিসের সকল প্রকল্পের কমিশন ১৫% হারে পিআইও আদায় করতো। অফিসের প্রকল্পের কোন কাজের বিষয়ে আমাদেরকে কোন কিছু বলতো না। কার কাছে কোন মেম্বার চেয়ারম্যানের কাছ থেকে কমিশনের টাকা নিতো তা আমরা জানিনা।
আমার নামে মিথ্যা অপবাদ ছড়ানোর জন্য সলেমান মেম্বার এ ভিডিওতে ২% এর কথা বলছে। মিথ্যা বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি।
আমি দীর্ঘদিন ধরে দেবীগঞ্জ পিআইও অফিসে কর্মরত আছি। দেবীগঞ্জ উপজেলা পরিষদে থাকাকালে আজ পর্যন্ত কারো কাছ থেকে কোন অনৈতিক সুবিধা নেইনি।










