শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

ফুলবাড়ীতে বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু, ৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

শাফিকুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর), প্রতিনিধি : প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৪:১২ পিএম
ফুলবাড়ীতে বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু, ৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমে বিপ্লব কুমার (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

 

নিহত বিপ্লব কুমার উপজেলার গোকুল গ্রামের বিজন চন্দ্র রায়ের ছেলে এবং জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার নবম শ্রেণির শিক্ষার্থী।

 

স্থানীয় সূত্র জানায়, বিদ্যালয় ছুটির পর কয়েকজন সহপাঠীর সঙ্গে বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নামে বিপ্লব। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে তার সহপাঠীরা তাকে খুঁজে না পেয়ে শিক্ষক ও স্থানীয় লোকজনকে বিষয়টি জানায়।

 

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে উদ্ধার অভিযান শুরু হয়। স্থানীয় জনগণ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার কার্যক্রমে অংশ নেন।

 

দীর্ঘ প্রায় ছয় ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুকুর থেকে বিপ্লবের মরদেহ উদ্ধার করা হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধার অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে উপস্থিত থেকে সার্বিক দিকনির্দেশনা ও তদারকি করেন।

 

ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, এলাকাটি নদীবেষ্টিত না হওয়ায় স্টেশনে প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি নেই। ফলে উদ্ধারকাজে কিছুটা সময় বেশি লেগেছে। তবে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন।

 

এদিকে, নিহত শিক্ষার্থীর স্বজন ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পর্যাপ্ত নজরদারি ও তদারকি থাকলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হতে পারত।

 

তবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমীর চন্দ্র বলেন, বিদ্যালয়ের একজন কর্মচারীর মৃত্যুর কারণে ওইদিন ক্লাস স্থগিত করে ছুটি ঘোষণা করা হয়েছিল। ছুটির পর কয়েকজন শিক্ষার্থী পুকুরে গোসল করতে নামে। অন্যরা উঠে এলেও বিপ্লব আর ওপরে ওঠেনি। পরে বিষয়টি জানার সঙ্গে সঙ্গে উদ্ধার তৎপরতা শুরু করা হয়।

 

ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, সহপাঠী ও স্থানীয়দের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।

জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে ২৩ বস্তা সার জব্দ

মোহাম্মদ আরমান, স্টাফ রিপোর্টার প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৪ এএম
জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে ২৩ বস্তা সার জব্দ

জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে অভিযান চালিয়ে ২৩ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভ্যানগাড়িতে করে ২৩ বস্তা ডিএপি সার বকশীগঞ্জ থেকে ইসলামপুর উপজেলায় নেওয়া হচ্ছে—এমন খবর পেয়ে টুপকারচর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভ্যানগাড়িতে থাকা ২৩ বস্তা সার জব্দ করেন ইউএনও।পরে জব্দ করা সারগুলো বকশীগঞ্জ থানায় পুলিশের হেফাজতে রাখা হয়।উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন বলেন, ‘সারগুলো কোথা থেকে এসেছে এবং কোথায় নেওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.  আব্দুল হামিদ

এম এ মান্নানঃ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১১ এএম
নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.  আব্দুল হামিদ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর ইউনিয়ন বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক এমপি প্রার্থী জননেতা ডা. এ কে এম আব্দুল হামিদ।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে তিনি নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইয়াসিন সুপার মার্কেট পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত অবহিত হন।

পরিদর্শনকালে ডা. এ কে এম আব্দুল হামিদ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। তিনি তাদের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম, চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রশিদ মিয়া হারুন, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. ইমরান হোসাইন প্রমূখ।

চৈতন্যের হাট আবৃরহাট আহমদ কবির সড়কের উদ্বোধন বিএনপি থাকলে দেশের উন্নয়ন হবে সমাবেশে বক্তারা

সকালের বার্তা ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৫ পিএম
চৈতন্যের হাট আবৃরহাট আহমদ কবির সড়কের উদ্বোধন বিএনপি থাকলে দেশের উন্নয়ন হবে সমাবেশে বক্তারা

‎বহু প্রতিক্ষিত সড়ক চৈতন্যের হাট আবুরহাট সড়কের উদ্বোধন হয়েছে। আজ ১৫ই সেপ্টেম্বর বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রাম মিরসরাই উপজেলার ৮নং দূর্গাপুর ইউনিয়নের চৈতন্যের হাটে এই উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।

‎ ৮ নং দূর্গাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো: জসিম উদ্দিন, এবং ৮ নং দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব এবং বর্তমান উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আজিজুল হক মেম্বারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-১ মিরসরাই আসনের মাননীয় এমপি ও সদস্য, ধর্ম বিষয়ক স্থায়ী কমিটির সদস্য জনাব, নুরুল আমিন এমপি মহোদয়।

‎এতে আরো উপস্থিত ছিলেন : উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওলিউল কবির ইকবাল, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুল হক চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সালাউদ্দিন চেয়ারম্যান,

‎বিএনপির যুগ্ন আহবায়ক জনাব আফছার চেয়ারম্যান, বিএনপির যুগ্ন আহবায়ক জনাব জমির উদ্দিন সহ জেলা উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎এ সময় সমাবেশে বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারী বিএনপিকে জয়যুক্ত করার পর দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, মানুষ এখন শান্তিতে ঘুমাইতে পারতেছে। মিরসরাইতে কোন সড়ক সংস্কার বিহীন থাকবে না, উপজেলার প্রত্যেকটি সড়ক সংস্কারের আওতায় আসবে।

‎এ সময় বক্তব্য এমপি বলেন, আমরা মিরসরাইকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। গত ৫ আগষ্টে ভারতে লুকিয়ে থেকে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ তারা বলেছে ডিসেম্বরে আসবে এই ডিসেম্বর না কোন ডিসেম্বরে আসতে পারবেনা। আসছে আগামী স্থানীয় নির্বাচনে দল যাকে প্রার্থী দিবে তাকে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহবান জানান এমপি। সড়কের কাজে সকলকে আন্তরিকতা সহিত সহযোগীতা করার আহবান জানান, এমপি নুরুল আমিন এমপি মহোদয়।

‎এতে আরো বক্তব্য রাখেন ছাত্রদলের মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক জনাব, ফখরুল ইসলাম ভূইয়া, জেলা ছাত্রদলের সম্মানিত সদস্য মো: জিসান, ৮ নং দূর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া পরিচালনা কমিটি সভাপতি তানভীরুল আজিজ তাসিফ সাধারণ সম্পাদক, মো: জিসান সহ জেলা উপজেলার বিএনপি, ছাত্রদল এবং যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

‎সমাবেশের সভাপতিত্ব করেন, মিরসরাই উপজেলা আহবায়ক, আব্দুল আওয়াল।