বাগেরহাট সম্মিলিত ব্যবসায়ী সমিতির ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত
বাগেরহাট সম্মিলিত ব্যবসায়ী সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য **মনজুরুল হক রাহাদ**।
বাগেরহাট সম্মিলিত ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি বেগ শামীম হাসানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শেখ মইনুল ইসলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম (রুনু), সহ-সভাপতি মোঃ আসলাম মোল্লা, নিলয় কুমার ভদ্র, শেখ শহীদুর রহমান ভুট্টো, মোঃ গোলাম কিবরিয়া লাভলু, কার্তিক ভট্টাচার্যসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এ সময় ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতার কথা প্রধান অতিথির কাছে তুলে ধরেন।
প্রধান অতিথি মনজুরুল হক রাহাদ ব্যবসায়ীদের সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি, তাদের স্বার্থ রক্ষায় সরকার আন্তরিকভাবে কাজ করছে।












