রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটিতে বেড়াতে এসে কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইনতিশার হাসনাত জিমেল (২২) মারা গেছেন।
মঙ্গলবার (৯ জুন ২০২৬) বিকেল আনুমানিক ৪টার দিকে কাপ্তাই লেকে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জিমেল পেকুয়া উপজেলার বাসিন্দা সে মোহাম্মদ বেলাল উদ্দিনের ছেলে।
রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কতৃপক্ষ জানায়, আজ চট্টগ্রাম মোহাম্মদ ইনতিশার হাসনাত জিমেলসহ চারজন বন্ধু রাঙামাটি বেড়াতে আসেন। তারা বিকেলে নৌকা যোগে কাপ্তাই লেক ভ্রমনে বের হয়। নৌকাটি নৌকা চক্রপাড়া সংলগ্ন মায়ামী বালুচর নামক স্থানে পৌছালে চার বন্ধু নৌকা থেকে পানিতে সাতার কাটতে নামে। এসময় ইনতিশার হাসনাত জিমেল সাতরে লেকের একটু গভীর চলে গেলে ডুবে সে নিখোঁজ হয়। সংবাদ পেয়ে তৎক্ষণাত রাঙ্গামাটি ফায়ার স্টেশন এর লিডার লিটন কান্তি দেব এর নেতৃত্বে ০১ টি ডুবুরি ইউনিট দ্রুত স্পীড বোড যোগে ঘটনাস্থলে পৌঁছায়। ডুবুরি দল লেকের ২৫ ফিট গভীর তলদেশ থেকে নিখোঁজ হাসনাতকে বিকেল আনুমানিক ৫.৩০ ঘটিকার সময় অবস্থায় উদ্ধার করে এ্যাম্বুলেন্স যোগে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হাসনাতকে মৃত বলে ঘোষণা করেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ফরহাদ কামাল জানান নিহত ছাত্র হাসনাতকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।










