বিভাগের শ্রেষ্টত্ব অর্জনকারী জেলা প্রশাসক সম্মামনা স্বারক তুলে দিলেন বিভাগের আর এক কৃতিমান শ্রেষ্ট প্রধান শিক্ষককে
প্রাথমিক শিক্ষা পদক(২০২৬) রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্টত্ব অর্জনকারী নীলফামারী জেলা প্রশাসক একই বিভাগে শ্রেষ্ট প্রধান শিক্ষককে সম্মামনা স্বারক তুলে দিলেন।
মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রাথমিক শিক্ষা পদক(২০২৬) রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্টত্ব অর্জনকারী নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান একই বিভাগে শ্রেষ্টত্ব অর্জনকারী প্রধান শিক্ষককে মোঃ হেদায়েত হোসেনকে সম্মামনা স্বারক তুলে দেন। কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত ৮ জুন দুপুরে হলরুমে কিশোরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মোঃ আরিফুর রহমানের সভাপতিত্বে এই মত বিনিময় সভা অনুষ্টিত হয়।
বিভাগ পর্যায়ে এই শ্রেষ্ট প্রধান শিক্ষক নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার শরিফাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি এর আগে ২০২৫ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ট গুণি শিক্ষক নির্বাচিত হয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। সম্মামনা স্বারক গ্রহণ করে প্রধান শিক্ষক হেদায়েত হোসেন তার অনুভূতি প্রকাশ করে বলেন, জেলার কর্ণধারের কাছ থেকে এই সম্মান পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়েছি। এই অনুপ্রেরণা যেন আমাকে জাতীয় পর্যায়ে শ্রেষ্টত্বের ধারা অক্ষুন্ন রাখতে সহায়ক হয়। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অফিসের সহকারী কমিশনার ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট প্রসেন জিৎ দাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ড. মাহমুদা খাতুন, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফর রহমান সহ আরো অনেকে।








