শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

গফরগাঁওয়ে  জামায়াত কর্মীদের ওপর বিএনপির  হামলার প্রতিবাদে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১১:০০ পিএম
গফরগাঁওয়ে  জামায়াত কর্মীদের ওপর বিএনপির  হামলার প্রতিবাদে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধ্বীন নিগুয়ারী ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষে বিএনপি পরিচয়ধারী কতিপয় নেতাকর্মীদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১জুন) পাগলা থানার সামনে থেকে বিক্ষোভ সমাবেশে আয়োজন করেন পাগলা থানা জাময়াতে ইসলামীর নেতারা। এতে জামায়াতে ইসলামী ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা অংশগ্রহণ করেন। এর আগে গত ৩০ মে নিগুয়ারী ইউনিয়ন জামায়াতের স্থানীয় কার্যালয়ে সংগঠনের আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীরা হামলা করেছিল বলে জানা গেছে।

 

 

পাগলা থানা আমীর মাওলানা এমদাদুল হকের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি আতিকুর রহমান হীরার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গত জাতীয় সংসদ নির্বাচন ময়মনসিংহ-১০ আসনের জামায়াত জোটের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও গফরগাঁও উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাঈল হোসেন সোহেল। সাবেক ছাত্রনেতা ও ঢাকা ওয়ারী থানা জামায়াতের আমীর মোতাসিম বিল্লাহ, সাংবাদিক মোফাজ্জল আনসারী এবং ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

প্রধান অতিথির বক্তব্যে ইসমাঈল হোসেন সোহেল বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানের পর গফরগাঁওয়ের মাটিতে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের ঠাঁই হবে না। আমরা সহাবস্থান ও শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি। কিন্তু দুঃখজনকভাবে নিগুয়ারীতে দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী চক্র জামায়াতের নিরীহ কর্মীদের ওপর ধারাবাহিক হামলা চালিয়ে আসছে।

 

বিষয়টি স্থানীয় সংসদ সদস্যকে একাধিকবার অবহিত করা হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। প্রশাসনের কাছেও দুইবার লিখিত অভিযোগ দেওয়া হলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।”

 

 

তিনি আরও বলেন, “এসব সন্ত্রাসী চক্র মাদক ব্যবসা, বিল ও জলাশয় দখল, বালু মহাল নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থেকে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের রাজত্ব কায়েম করেছে।

 

 

প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া, মামলা থাকার পরও অবাধে ঘুরে বেড়ানো এবং অপরাধীদের প্রতি রহস্যজনক প্রশ্রয় জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। প্রশাসনের নীরবতা ও ব্যর্থতার কারণেই আজ মানুষ রাজপথে নামতে বাধ্য হয়েছে। অবিলম্বে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।” স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের ভূমিকার প্রতিও তীব্র অসন্তোষও প্রকাশ করেন তিনি।

 

 

 

 

সাবেক ছাত্রনেতা মোতাসিম বিল্লাহ স্থানীয় এমপিকে উদ্দেশ্য করে বলেন, “আপনি কোনো দলের এমপি নন, আপনি সমগ্র এলাকার জনগণের প্রতিনিধি। দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে কাজ করুন। অন্যথায় জনগণই এর উপযুক্ত জবাব দেবে।”

 

 

সমাবেশের সভাপতি ও পাগলা থানা জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক বলেন, “প্রশাসনের ব্যর্থতা ও নীরবতার কারণেই আমরা আজ প্রকাশ্যে কথা বলতে বাধ্য হয়েছি। সন্ত্রাসীদের লাগাম টানতে ব্যর্থ হলে প্রশাসনের দায় জনগণের সামনে আরও স্পষ্টভাবে তুলে ধরা হবে। যারা বারবার হামলা, ভয়ভীতি ও নৈরাজ্য সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়েই প্রতিরোধ গড়ে তোলা হবে।”

 

 

স্থানীয় এমপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনি প্রায় ৭৪ হাজার ভোটে নির্বাচিত হলেও আপনার বিপক্ষে ১ লাখ ৩৫ হাজার মানুষ ভোট দিয়েছে। তাই এখন সময় এসেছে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকল মানুষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের। অন্যথায় জনবিচ্ছিন্ন রাজনীতির পরিণতি শুভ হবে না।” পরে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে বিক্ষোভ সমাবেশের কার্যক্রম শেষ হয় ।

নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.  আব্দুল হামিদ

এম এ মান্নানঃ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১১ এএম
নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.  আব্দুল হামিদ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর ইউনিয়ন বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক এমপি প্রার্থী জননেতা ডা. এ কে এম আব্দুল হামিদ।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে তিনি নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইয়াসিন সুপার মার্কেট পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত অবহিত হন।

পরিদর্শনকালে ডা. এ কে এম আব্দুল হামিদ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। তিনি তাদের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম, চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রশিদ মিয়া হারুন, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. ইমরান হোসাইন প্রমূখ।

চৈতন্যের হাট আবৃরহাট আহমদ কবির সড়কের উদ্বোধন বিএনপি থাকলে দেশের উন্নয়ন হবে সমাবেশে বক্তারা

সকালের বার্তা ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৫ পিএম
চৈতন্যের হাট আবৃরহাট আহমদ কবির সড়কের উদ্বোধন বিএনপি থাকলে দেশের উন্নয়ন হবে সমাবেশে বক্তারা

‎বহু প্রতিক্ষিত সড়ক চৈতন্যের হাট আবুরহাট সড়কের উদ্বোধন হয়েছে। আজ ১৫ই সেপ্টেম্বর বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রাম মিরসরাই উপজেলার ৮নং দূর্গাপুর ইউনিয়নের চৈতন্যের হাটে এই উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।

‎ ৮ নং দূর্গাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো: জসিম উদ্দিন, এবং ৮ নং দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব এবং বর্তমান উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আজিজুল হক মেম্বারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-১ মিরসরাই আসনের মাননীয় এমপি ও সদস্য, ধর্ম বিষয়ক স্থায়ী কমিটির সদস্য জনাব, নুরুল আমিন এমপি মহোদয়।

‎এতে আরো উপস্থিত ছিলেন : উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওলিউল কবির ইকবাল, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুল হক চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সালাউদ্দিন চেয়ারম্যান,

‎বিএনপির যুগ্ন আহবায়ক জনাব আফছার চেয়ারম্যান, বিএনপির যুগ্ন আহবায়ক জনাব জমির উদ্দিন সহ জেলা উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎এ সময় সমাবেশে বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারী বিএনপিকে জয়যুক্ত করার পর দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, মানুষ এখন শান্তিতে ঘুমাইতে পারতেছে। মিরসরাইতে কোন সড়ক সংস্কার বিহীন থাকবে না, উপজেলার প্রত্যেকটি সড়ক সংস্কারের আওতায় আসবে।

‎এ সময় বক্তব্য এমপি বলেন, আমরা মিরসরাইকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। গত ৫ আগষ্টে ভারতে লুকিয়ে থেকে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ তারা বলেছে ডিসেম্বরে আসবে এই ডিসেম্বর না কোন ডিসেম্বরে আসতে পারবেনা। আসছে আগামী স্থানীয় নির্বাচনে দল যাকে প্রার্থী দিবে তাকে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহবান জানান এমপি। সড়কের কাজে সকলকে আন্তরিকতা সহিত সহযোগীতা করার আহবান জানান, এমপি নুরুল আমিন এমপি মহোদয়।

‎এতে আরো বক্তব্য রাখেন ছাত্রদলের মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক জনাব, ফখরুল ইসলাম ভূইয়া, জেলা ছাত্রদলের সম্মানিত সদস্য মো: জিসান, ৮ নং দূর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া পরিচালনা কমিটি সভাপতি তানভীরুল আজিজ তাসিফ সাধারণ সম্পাদক, মো: জিসান সহ জেলা উপজেলার বিএনপি, ছাত্রদল এবং যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

‎সমাবেশের সভাপতিত্ব করেন, মিরসরাই উপজেলা আহবায়ক, আব্দুল আওয়াল।

ধামরাইয়ে বসতবাড়ি দখলের চেষ্টায় দুই ভাইসহ ৩ জন আহতের অভিযোগ

সকালের বার্তা ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৯ এএম
ধামরাইয়ে বসতবাড়ি দখলের চেষ্টায় দুই ভাইসহ ৩ জন আহতের অভিযোগ

ঢাকার ধামরাইয়ে বসতবাড়ি দখলের চেষ্টায় বাধা দেওয়াকে কেন্দ্র করে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে জলিল, আরিফ, জমির আলী ও জিহাদসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় আব্দুল গফুর, তার ভাই আব্দুর সফুর এবং গফুরের দুই ছেলে আওলাদ ও ওয়ারেছ আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাটাবই এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ সূত্রে জানা গেছে।

অভিযোগে বলা হয়, আব্দুল গফুর ও তার ভাই আব্দুর সফুর ক্রয়কৃত জমিতে বসতবাড়ি নির্মাণ করে প্রায় ৩০ বছর ধরে বসবাস ও ভোগদখল করে আসছেন। তবে সম্প্রতি ওই জমির মালিকানা দাবি করে জমির আলীসহ কয়েকজন বিভিন্ন সময় জমিটি দখলের চেষ্টা চালিয়ে আসছেন বলে অভিযোগ করেন তারা।

এরই ধারাবাহিকতায় গত ১২ সেপ্টেম্বর জমির আলী, আরিফ, জিহাদসহ কয়েকজন লোকজন নিয়ে ওই বসতবাড়িতে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় তারা করাত, চাপাতি, ছেন ও দা জাতীয় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে বসতবাড়ির আঙিনায় থাকা কয়েকটি ফলজ গাছ কেটে ফেলে ঘর নির্মাণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। কেটে ফেলা গাছগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে দাবি করেছেন অভিযোগকারীরা।

এ সময় আব্দুল গফুর ও তার দুই ছেলে আওলাদ এবং ওয়ারেছ বাধা দিলে তাদের ওপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগে বলা হয়েছে। এতে তারা শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসা গ্রহণ করেন তারা।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জমির আলী। এ বিষয়ে তার সঙ্গে কথা হলে তিনি দাবি করেন, ওই জমির মালিক তারা। আত্মীয়স্বজনদের সঙ্গে নিয়ে তারা জমিতে গিয়েছিলেন এবং সেখানে কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি। পরে তারা সেখান থেকে চলে আসেন বলেও জানান তিনি।

ঘটনার বিষয়ে ধামরাই থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহিনুর ইসলাম বলেন, “বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের দাবি, জমির মালিকানা নিয়ে বিরোধ থাকলে তা আইনগতভাবে নিষ্পত্তি করা প্রয়োজন। বসতবাড়িতে হামলা, গাছপালা কাটা বা জোরপূর্বক দখলের চেষ্টা হলে এলাকায় উত্তেজনা আরও বাড়তে পারে। তাই বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।