মানবিক সহায়তায় এগিয়ে এসেছেন রনির পরিবার
গত ০৩মে২৬ তারিখে সিলেটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশ্বম্ভরপুর উপজেলার মুক্তিখলা গ্রামের আমির উদ্দিন ও আজিরুদ্দিন আপন দুই ভাইয়ের এক মর্মান্তক মৃত্যু হয়। আপন দুই ভাইয়ের মৃত্যুতে সেই পরিবারের সুখের ছায়া নেমে আসে। এই অসহায় হত দরিদ্র পরিবারের উপার্জন করার কোন সদস্যই রইল না। তাদের পরিবারে বৃদ্ধ বাবা ও অসুস্থ মা এবং এক প্রতিবন্ধী বোন যাদের সবাইকে দেখভাল করতে হতো নির্মাণ শ্রমিক সেই দুই ভাইদের। তাদের এই করুন মৃত্যুতে এলাকাবাসী সবাই মর্মাহত। বড় ভাইর স্ত্রী ও এতিম সন্তানদের ভরণপোষণের জন্য মানবিক সহায়তায় সবাই এগিয়ে আসছেন।
তারি ধারাবাহিকতায় গতকাল বিশ্বম্ভরপুর উপজেলার রাধানগর গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান সাবেক চেয়ারম্যান ও দানবীর মরহুম হাজী আব্দুল খালেক সাহেবের নাতি আমিনুল হক রনি তাদের পরিবার এর পক্ষ থেকে অসহায় হতদরিদ্র আমির উদ্দিন ও আজির উদ্দিন এর বাবার নিকট এক গাভী যার আসিলসহ মুল্য ৫৪০০০টাকা এবং নগদ ৬০০০ টাকা পৌঁছে দেয়া হয়। এই সাহায্য পেয়ে অসহায় পরিবারের মুখে হাসি ফুটেছে। এই হতদরিদ্র পরিবারের সবাই এই মানবিক সহায়তার জন্য আল্লাহর নিকট তাদের জন্য দোয়া করেন।
মুক্তিখলা গ্রামের মুরুব্বি আঃ কুদ্দুস মিয়া বলেন রনিদের পরিবার এই সহায়তা দিয়েছেন এটা মানবিকতার বড় দৃষ্টান্ত। সমাজের সকল সম্ভ্রান্ত পরিবার যদি এই অসহায় পরিবারের পাশে সহায়তার হাত বাড়ান তাহলে ওদের দুঃখ দুর্দশা একটু লাগব হবে।
প্রতিবেদক সাংবাদিক জিয়াউর রহমান বলেন এই হতদরিদ্র পরিবারের আপন দুইভাইর মৃত্যুর সংবাদটি শুনবার সাথে সাথে আমি গত ০৩মে২৬ তারবখে এনটিভিতে মানবিক সহায়তার জন্য একট ডকুমেন্টারি রির্পোট করি। এতে অনেকেই মানবিক সহায়তায় এগিয়ে এসেছেন।বিভিন্ন সামাজিক সংগঠনও তাদের পরিবারের পাশে দাড়িয়েছেন। সামসুনামগঞ্জ-৪ আসনের সংসদ এড নুরুল ইসলাম নুরুল এবং উপজেলা প্রশাসন আমাকে আশ্বস্ত করেছেন অসহায় পরিবারের ভাঙ্গা ঘরটি মেরামত করে দেয়ার জন্য।
আজকে রনির পরিবার যে মানবিকতার পরিচয় দিয়েছেন সেটা সত্যি গর্বের।আমি সকল বিত্তবানদের অনুরোধ করবো সবাই এই হতদরিদ্র পরিবারের পাশে সহায়তার হাত বাড়ান।










