পরশুরামে যানজট নিরসন ও ফুটপাত অবমুক্তকরণে প্রশাসনের বিশেষ অভিযান।
পরশুরামে যানজট নিয়ন্ত্রণ, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণ এবং বাজার এলাকার সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৩ জুন) বিকেলে সহকারী কমিশনার ভূমি এস এম শাফায়াত আখতার নূর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা প্রধান সড়ক ও বাজার এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিদর্শন করা হয় এবং সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও প্রতিবন্ধকতা চিহ্নিত করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন পরশুরাম মডেল থানার কর্মকর্তা
ব্যবসায়ী প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত থেকে প্রশাসনের উদ্যোগে সহযোগিতা করেন।
উপজেলা সড়কের দুই পাশ দখল করে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা অপসারণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যবসায়ী ও দখলদারদের নির্ধারিত সময়ের মধ্যে স্ব-উদ্যোগে অবৈধ স্থাপনা অপসারণের আহ্বান জানানো হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমা অতিক্রমের পরও অবৈধ স্থাপনা অপসারণ না করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
সরকারী কমিশনার ভূমি সাফায়েত আখতার নূর বলেন জনদুর্ভোগ কমাতে এবং নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এ ক্ষেত্রে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা একান্তভাবে কাম্য।”
পরশুরাম কে যানজটমুক্ত, নিরাপদ ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল।












