ফান্দাউক পন্ডিত রাম উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন এড. আলী আজম চৌধুরী
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক পন্ডিত রাম উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট আইনজীবী এড. আলী আজম চৌধুরী। এছাড়া অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আলম মিয়া।
সভাপতি নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় এড. আলী আজম চৌধুরী বলেন, “এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় সংশ্লিষ্ট সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।”
তিনি আরও বলেন, “শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকার সচেতন জনগণের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়া সম্ভব। সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।”
এদিকে, এড. আলী আজম চৌধুরীকে সভাপতি নির্বাচিত করায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং প্রতিষ্ঠানটি আরও সাফল্যের পথে এগিয়ে যাবে।










