গুরুদাসপুরে নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রা ও ঈদ শুভেচ্ছা বিনিময়
পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা ও ঈদ শুভেচ্ছা বিনিময় কর্মসূচি পালন করেছেন নাটোরের গুরুদাসপুর এর ৫নং ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহীন কাওছার।
এ উপলক্ষে আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রায় ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শুরু হয় চরকাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চরকাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে শোভাযাত্রা শেষ হয়। শোভাযাত্রা শেষে পথসভায় বক্তব্য রাখেন।
চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন কাওছার। তিনি বলেন, “স্থানীয় সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল আজিজে এর হাতকে শক্তিশালী করার পাশাপাশি ৫ নং ধারাবারিষা ইউনিয়নকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে তিনি আগামী দিনে এগিয়ে যেতে চান।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে নির্বাচনী শুভেচ্ছা বিনিময় করেন শাহীন কাওছার।










