মে দিবসে শ্রমিকদের শুভেচ্ছা জানালেন আওলাদ মিয়া তারেক
মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের প্রতি শুভেচ্ছা জানালেন ইমপ্রেস নিউটেক্স কম্পোজিট টেক্সটাইলস্ লিমিটেডের এমব্রয়ডারি ব্যবস্থাপক আওলাদ মিয়া তারেক
আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের স্মরণে প্রতিবছর ১ মে পালিত হয় এই দিনটি। শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মঘণ্টা নির্ধারণ এবং মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সংঘটিত ঐতিহাসিক আন্দোলনের ধারাবাহিকতায় এ দিবসের সূচনা। বর্তমানে বিশ্বের প্রায় ৮০টিরও বেশি দেশে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে এই গুরুত্বপূর্ণ দিবস।
মহান এই দিবস উপলক্ষে শ্রমিকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইমপ্রেস নিউটেক্স কম্পোজিট টেক্সটাইলস্ লিমিটেডের এমব্রয়ডারি সেকশনের ব্যবস্থাপক আওলাদ মিয়া তারেক। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে অবস্থিত এ প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন তিনি।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “শ্রমিকরা একটি দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। তাদের ঘাম ও পরিশ্রমের ওপর নির্ভর করেই এগিয়ে যায় শিল্প ও অর্থনীতি। তাই শ্রমিকদের যথাযথ সম্মান, ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, “মে দিবস শুধু একটি দিবস নয়, এটি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। আমাদের উচিত এই দিনটির চেতনাকে ধারণ করে প্রতিদিন শ্রমিকদের কল্যাণে কাজ করা।”
জানা যায়, আওলাদ মিয়া তারেক একজন কর্মীবান্ধব কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানে বিশেষভাবে পরিচিত। তিনি সবসময় কর্মীদের সাথে সদাচরণ করেন এবং তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। কর্মক্ষেত্রে তিনি কর্মীদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন সময় দিকনির্দেশনা ও উৎসাহমূলক বক্তব্য প্রদান করেন, যা তাদের কাজে ইতিবাচক প্রভাব ফেলে।
ব্যক্তিগত জীবনেও তিনি একজন ধর্মভীরু মানুষ হিসেবে সুপরিচিত। নিয়মিত ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি সহকর্মীদেরও নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে থাকেন। তার সহানুভূতিশীল মনোভাব ও মানবিক আচরণের কারণে সহকর্মীদের কাছে তিনি একজন মহান ও শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে বিবেচিত।
দক্ষিণাঞ্চলের বাগেরহাট জেলায় তার স্থায়ী বাসভবন হলেও কর্মস্থলে তিনি সবসময় শ্রমিকদের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখেন। সহকর্মীরা জানান, যেকোনো প্রয়োজনে তিনি সবার আগে এগিয়ে আসেন এবং যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করেন।
বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার এই দিনে আওলাদ মিয়া তারেকের মতো দায়িত্বশীল ও মানবিক কর্মকর্তাদের ভূমিকা শিল্পখাতে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।












