শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

সাভারে সাংবাদিক অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম

সোলায়মান, নিজস্ব প্রতিনিধি ঢাকাঃ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৩:৫১ পিএম
সাভারে সাংবাদিক অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার আল্টিমেটাম

সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের দুর্নীতি নিয়ে সংবাদ প্রচারের জেরে দেশ টিভির স্থানীয় প্রতিনিধি দেওয়ান ইমনের ওপর হামলা এবং অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।

মঙ্গলবার দুপুরে সাভার মডেল থানার সামনে এই কর্মসূচিতে অংশ নেন সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত শতাধিক সাংবাদিক। পরে প্রতিবাদের অংশ হিসেবে এক ঘণ্টার ‘কলম বিরতি’ পালন করেন তারা।

মানববন্ধনে থেকে বক্তারা বলেন, সংবাদ প্রকাশের জেরে ক্ষিপ্ত হয়ে দেশ টিভির প্রতিবেদক দেওয়ান ইমনকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করেছেন সাব-রেজিস্ট্রার জাকির হোসেন ও তার লোকজন। এই ঘটনা শুধু ব্যক্তির উপর আক্রমণ নয়। বরং স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর সরাসরি আঘাত।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের হামলা বা অপহরণের চেষ্টা কোনভাবেই মেনে নেওয়া যায় না। দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। সেইসাথে সকল সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেনকে অপসারণ, তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন সংবাদিক নেতারা। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে সাংবাদিক সমাজকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবেও জানান তারা।

সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তোফায়েল হোসেন তোফাসানির সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাদ্দাম হোসেন, আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোজাফফর হোসেন জয়, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান নিপু, ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসাইন, সাভার প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইমদাদুল হক, এখন টিভির প্রতিবেদক হুমায়ুন কবির, সাংবাদিক ও শ্রমিক নেতা আহমেদ জীবন।

অন্যান্যের মধ্যে কালের কন্ঠের সাভার প্রতিনিধি ওমর ফারুক, চ্যানেল ওয়ানের সাভার প্রতিনিধি মাহিদুল ইসলাম মাহি, ৭১ টিভির সাভার প্রতিনিধি রাইয়ান বিন আমিন, স্টার টিভির সাভার প্রতিনিধি আহমেদ সোহান সিরাজী, নাগরিক টিভির আশুলিয়া প্রতিনিধি রাকিব হাসান, চ্যানেল এস এর সাভার প্রতিনিধি রাজিব মাহমুদ, আশুলিয়া প্রতিনিধি শাহাদাত হোসেন মানিক, ধামরাই প্রতিনিধি সিরাজুল ইসলাম, মানবকন্ঠের সাভার প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক সংগ্রামের সাভার প্রতিনিধি শামীম হোসেন, ডেইলী সানের সাভার প্রতিনিধি মেহেদী হাসান মানিক, ভোরের ডাকের সাভার প্রতিনিধি মো. সাইফুল্লাহ, জনকন্ঠের আশুলিয়া প্রতিনিধি আল-মামুন, বাংলা নিউজের রাশেদুল ইসলাম সোহাগ, বিডি ২৪ লাইভে শাকিল হাসান, গ্লোবাল টিভির আশুলিয়া প্রতিনিধি শাহীন আলম, গোলাম আহমেদ সবুজ বাংলা ৫২ নিউজ প্রমূখ

উল্লেখ্য, সম্প্রতি নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ও সাভারের সাব-রেজিস্টার জাকির হোসেনের স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রচার করেন দেশ টিভির প্রতিনিধি দেওয়ান ইমন। সোমবার দুপুরে দেওয়ান ইমন সহ কয়েকজন সংবাদকর্মী দলিল লেখক সমিতির নির্বাচনের প্রস্তুতির সংবাদ সংগ্রহ করতে যান। এ সময় সাব-রেজিস্টার জাকির তার লোকজন নিয়ে সাংবাদিকদের উপর হামলা চালান ও দেওয়ান ইমনকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করেন।

জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে ২৩ বস্তা সার জব্দ

মোহাম্মদ আরমান, স্টাফ রিপোর্টার প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৪ এএম
জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে ২৩ বস্তা সার জব্দ

জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে অভিযান চালিয়ে ২৩ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভ্যানগাড়িতে করে ২৩ বস্তা ডিএপি সার বকশীগঞ্জ থেকে ইসলামপুর উপজেলায় নেওয়া হচ্ছে—এমন খবর পেয়ে টুপকারচর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভ্যানগাড়িতে থাকা ২৩ বস্তা সার জব্দ করেন ইউএনও।পরে জব্দ করা সারগুলো বকশীগঞ্জ থানায় পুলিশের হেফাজতে রাখা হয়।উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন বলেন, ‘সারগুলো কোথা থেকে এসেছে এবং কোথায় নেওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.  আব্দুল হামিদ

এম এ মান্নানঃ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১১ এএম
নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.  আব্দুল হামিদ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর ইউনিয়ন বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক এমপি প্রার্থী জননেতা ডা. এ কে এম আব্দুল হামিদ।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে তিনি নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইয়াসিন সুপার মার্কেট পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত অবহিত হন।

পরিদর্শনকালে ডা. এ কে এম আব্দুল হামিদ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। তিনি তাদের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম, চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রশিদ মিয়া হারুন, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. ইমরান হোসাইন প্রমূখ।

চৈতন্যের হাট আবৃরহাট আহমদ কবির সড়কের উদ্বোধন বিএনপি থাকলে দেশের উন্নয়ন হবে সমাবেশে বক্তারা

সকালের বার্তা ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৫ পিএম
চৈতন্যের হাট আবৃরহাট আহমদ কবির সড়কের উদ্বোধন বিএনপি থাকলে দেশের উন্নয়ন হবে সমাবেশে বক্তারা

‎বহু প্রতিক্ষিত সড়ক চৈতন্যের হাট আবুরহাট সড়কের উদ্বোধন হয়েছে। আজ ১৫ই সেপ্টেম্বর বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রাম মিরসরাই উপজেলার ৮নং দূর্গাপুর ইউনিয়নের চৈতন্যের হাটে এই উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।

‎ ৮ নং দূর্গাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো: জসিম উদ্দিন, এবং ৮ নং দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব এবং বর্তমান উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আজিজুল হক মেম্বারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-১ মিরসরাই আসনের মাননীয় এমপি ও সদস্য, ধর্ম বিষয়ক স্থায়ী কমিটির সদস্য জনাব, নুরুল আমিন এমপি মহোদয়।

‎এতে আরো উপস্থিত ছিলেন : উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওলিউল কবির ইকবাল, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুল হক চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সালাউদ্দিন চেয়ারম্যান,

‎বিএনপির যুগ্ন আহবায়ক জনাব আফছার চেয়ারম্যান, বিএনপির যুগ্ন আহবায়ক জনাব জমির উদ্দিন সহ জেলা উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎এ সময় সমাবেশে বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারী বিএনপিকে জয়যুক্ত করার পর দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, মানুষ এখন শান্তিতে ঘুমাইতে পারতেছে। মিরসরাইতে কোন সড়ক সংস্কার বিহীন থাকবে না, উপজেলার প্রত্যেকটি সড়ক সংস্কারের আওতায় আসবে।

‎এ সময় বক্তব্য এমপি বলেন, আমরা মিরসরাইকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। গত ৫ আগষ্টে ভারতে লুকিয়ে থেকে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ তারা বলেছে ডিসেম্বরে আসবে এই ডিসেম্বর না কোন ডিসেম্বরে আসতে পারবেনা। আসছে আগামী স্থানীয় নির্বাচনে দল যাকে প্রার্থী দিবে তাকে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহবান জানান এমপি। সড়কের কাজে সকলকে আন্তরিকতা সহিত সহযোগীতা করার আহবান জানান, এমপি নুরুল আমিন এমপি মহোদয়।

‎এতে আরো বক্তব্য রাখেন ছাত্রদলের মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক জনাব, ফখরুল ইসলাম ভূইয়া, জেলা ছাত্রদলের সম্মানিত সদস্য মো: জিসান, ৮ নং দূর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া পরিচালনা কমিটি সভাপতি তানভীরুল আজিজ তাসিফ সাধারণ সম্পাদক, মো: জিসান সহ জেলা উপজেলার বিএনপি, ছাত্রদল এবং যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

‎সমাবেশের সভাপতিত্ব করেন, মিরসরাই উপজেলা আহবায়ক, আব্দুল আওয়াল।