চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
আজ ২৫ শে ফেব্রুয়ারি রোজ বুধবার আছর নামাজ বাদ চরফ্যাশন খানদানি হোটেলে চরফ্যাশন উপজেলার সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এ ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চরফ্যাসন উপজেলা সাংবাদিক ইউনিয়নের আহব্বায়ক অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, সদস্য সচিব,মোঃ লোকমান হোসেন,মোঃ জুলকার নাইম সহ সমিতির সকল সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের প্রতিনিধিরা। প্রধান বক্তা হিসেবে সাংবাদিক ইউনিয়নের আহবায়ক অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। সাংবাদিকদের ঐক্য, পেশাগত দায়িত্ববোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করা হয়।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব,মোঃ লোকমান হোসেন বলেন, সমাজের অসঙ্গতি ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে চরফ্যাশনের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানানো হয়।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। পরে সকলের অংশগ্রহণে ইফতার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।








