পরশুরামে মৎস্য চাষিদের মাঝে এরেটরসহ মাছ চাষ উপকরণ বিতরণ
উপজেলা মৎস্য দপ্তর, পরশুরাম, ফেনীর উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প ৩য় পর্যায়ের আওতায় মৎস্য চাষিদের মাঝে এরেটরসহ বিভিন্ন মাছ চাষ উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার ২৪ জুন ২০২৬ খ্রী. তারিখে উপজেলা মিলনায়তনে এ উপকরণ বিতরণ করা হয়। এ উপজেলায় গৃহস্থলী কাজে ব্যবহৃত পুকুরসমূহে দেশীয় ছোট মাছ চাষ প্রদর্শনী ও মৎস্য চাষ প্রদর্শনী খামারসহ মোট ৫টি এবং রাজস্ব বাজেটের আওতায় ১টি দেশীয় প্রজাতির ছোট মাছের প্রদর্শনী কার্যক্রম বাস্তবায়নের জন্য সুফলভোগী চাষিদের মাঝে এসব উপকরণ দেওয়া হয়।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অতনু বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ হেলাল উদ্দীন, উপজেলা মৎস্য অফিসার সৈয়দ মোস্তফা জামান, ফেনী সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মিরাজুল ইসলাম, ফুলগাজী উপজেলা মৎস্য অফিসার মোঃ নাজমুল হাসান, উপজেলা প্রকৌশলী মোঃ ওবায়দুল বাশার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ ফিরোজ উদ্দিন, পরশুরাম প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ এমএ হাসানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুফলভোগী মৎস্য চাষিরা।
উপজেলা মৎস্য অফিসার সৈয়দ মোস্তফা জামান বলেন, গৃহস্থলী পুকুরে দেশীয় ছোট মাছ চাষ করলে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ও সম্ভব। চাষিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান তিনি।













