পীরগঞ্জে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে| বুধবার বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান|
পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর ৫ ও ৬ আসনের (মিঠাপুকুর,পীরগঞ্জ) দ্বায়িক্তপ্রাপ্ত সংসদ সদস্য জেবা আমিনা খান, রংপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ নুরুল আমীন, রংপুর উন্নন কতৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামন সামু, রংপুর জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সাধারন সম্পাদক জাকির হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপকার ভোগী, বিভিন্ন
রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ ও বিভিন্ন শেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন| অনুষ্ঠানে উপকার ভোগীদের মাঝ থেকে রিতু মুন্ড ভার্চুয়ালে সংযুক্ত হয়ে পীরগঞ্জ উপজেলাকে ফ্যামিলি কার্ড প্রকল্পের আওতায় নেয়ার জন্য প্রাধানমন্ত্রীকে ধন্যবাদ জানান| তিনি প্রধানমন্ত্রীকে বলেন ফ্যামিলি কার্ডের আর্থিক সুবিধা আমাদের সংসারে অভাব দূরীকরণে নতুন পথের ঠিকানা হয়ে থাকবে|
রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম জানান, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় প্রথম পর্যায়ে চতরা ইউনিয়নের ৬শ’৬৫ জনের মাঝে এ কার্ড বিতরণ করা হয়| ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের একটি সমšি^ত তথ্যভান্ডারের আওতায় নেয়া হয়েছে| পাইলট প্রকল্প হিসেবে পীরগঞ্জে কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে অন্যান্য এলাকাতেও এর বিস্তার ঘটানো হবে|













