সিরাজগঞ্জে কবি ফররুখকে লালন ও ধারণ করতে বললেন নতুনপ্রজন্মকে অতিরিক্ত জেলা প্রশাসক: সাহাদাত হুসেইন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুল জোড় সাহিত্য সংঘ ও প্রতিভা শিল্পীগোষ্ঠীর উদ্যোগে মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ এর জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2026 অনুষ্ঠিত হয়েছে।
১২ জুন শুক্রবার সকাল ১০ টায় রায়গঞ্জ উপজেলা শিক্ষক সমিতির মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনু্ষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আঃ খালেক পাটোয়ারী, সহঃ সভাপতি করেন মাওঃ মোঃ রাকিবুল ইসলাম সিরাজী, সভাপতি মাজলিসুল মুফাসসেরীন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখা, স্কলার, ধর্মীয় আলোচক বাংলা ভিশন টিভি, ও প্রধান পৃষ্ঠপোষক মাসিক স্পুটনিক ম্যাগাজিন , সঞ্চালনায় ছিলেন মোঃ আঃ আল মামুন, বিশিষ্ট আবৃত্তি শিল্পী, উপস্থাপক, ও প্রশিক্ষক,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাহাদাত হুসেইন, অতিরিক্ত জেলা প্রশাসক সিরাজগঞ্জ,
অনুষ্ঠান উদ্বোধন করেন কাজী আলম, কবি , সংগঠক, ও সমাজ সেবক,
পরিচালোক : বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি, ময়মনসিংহ বিভাগ।
প্রধান আলোচক: আরিফ আহমেদ, আবৃত্তি শিল্পী, সংগীত শিল্পী, নির্দেশক ও প্রশিক্ষক, বাংলাদেশ টেলিভিশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি রহমান শিবলু, গবেষক ও প্রাবন্ধিক ও অধ্যক্ষ দুপচাঁচিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বগুড়া।
এ বি এম আঃ সাত্তার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগঠক সমাজ সেবক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রায়গঞ্জ, সিরাজগঞ্জ।
মোঃ মোশাররফ হোসেন আকন্দ, সংগঠক ও সমাজ সেবক, ও সাবেক মেয়র রায়গঞ্জ পৌরসভা,
মোঃ আহসান হাবীব মানিক, জাতীয় আবৃত্তি শিল্পী ও পরিচালোক ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক সংসদ সিরাজগঞ্জ।
সাগত বক্তব্য রাখেন স্থানীয় কবি, বায়জিদ বোস্তামী, সাংগঠনিক সম্পাদক ফুল জোড় সাহিত্য সংঘ।
ব্যবস্থাপক হিসেবে বক্তব্য রাখেন ডাঃ মোঃ কামরুল ইসলাম, সাংবাদিক,কলামিষ্ট, কবি, সংগঠক ও সম্পাদক মাসিক বঙ্গপ্রভা ও মাসিক স্পুটনিক।
ব্যাবস্থাপনায় ছিলেন প্রতিভা শিল্পীগোষ্ঠীর পরিচালক মোঃ ছানোয়ার হোসেন, প্রধান নির্বাহী মাসিক স্পুৎনিক ম্যাগাজিন।
অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কবি ফররুখ আহমদ কে কেন্দ্র করে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে কূইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন ও তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে ব্যতিক্রম আয়োজন ছিল যাদু প্রদর্শনী।
বিশেষ আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান : পরিবেশন করেন দিগন্ত সাহিত্য সাংস্কৃতিক সংসদ, রাজশাহী,
ব্যাতিক্রম শিল্পী গোষ্ঠী সিরাজগঞ্জ।
সলংগা সাহিত্য সাংস্কৃতিক সংসদ সিরাজগঞ্জ।


















