নাসিরনগরের চৈয়ারকুড়ি বাজারে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের চৈয়ারকুড়ি বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগেগ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং সহজে ন্যায়বিচার প্রাপ্তির সুযোগ তুলে ধরতে বার্ষিক সচেতনতামূলক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে।
১০ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সৈয়দ শাহীন। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্য জনাব টেনু মিয়া, জনাব মুখলেস পাঠানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সচেতনতামূলক র্যালি, গ্রাম আদালতের কার্যক্রম ও উপকারিতা নিয়ে আলোচনা সভা, ভিডিও শো প্রদর্শন এবং অংশগ্রহণকারীদের জন্য কুইজ প্রতিযোগিতা। কুইজে সঠিক উত্তর প্রদানকারী ২০ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সমাপনী বক্তব্যে চেয়ারম্যান সৈয়দ শাহীন বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম। তিনি সকলকে আদালতের সেবা গ্রহণ করে আইনি জটিলতা ও অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলার আহ্বান জানান।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও জনসচেতনতামূলক উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন।















