জাতীয়তাবাদী সমমনা জোটের মে দিবস আলোচনা সভা অনুষ্ঠিত
ঢাকা, ২ মে ২০২৬: আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শ্রমিকদের ন্যায্য অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জয়নুল আবেদীন ফারুক বলেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার হিসেবে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
সভাপতির বক্তব্যে জোটের প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা এটিএম গোলাম মাওলা বলেন, শ্রমিকের অধিকার নিশ্চিত না হলে কোনো দেশের সুষম উন্নয়ন সম্ভব নয়।
জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেন, জাতীয়তাবাদী সমমনা জোট অতীতের মতো ভবিষ্যতেও শ্রমিকদের অধিকার আদায়ে রাজপথে সক্রিয় ভূমিকা রাখবে।
বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও জোটের মুখপাত্র এস এম শাহাদাত বলেন, দেশের বিপুল শ্রমশক্তিকে দক্ষ ও প্রশিক্ষিত করে সরকারি সহযোগিতায় বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে তারা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. সৈয়দ নুরুল ইসলাম, এনপিপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, মুসলিম লীগের চেয়ারম্যান ব্যারিস্টার নাসিম খান, এনডিপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল, ডিএলের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।













