তাহিরপুরে ধানের শীষের শেষ লড়াইয়ে গণজোয়ার বাদাঘাট মাঠ রণক্ষেত্রে রূপ নেয়, জনসমুদ্রে ভাসলো বিএনপির বিজয়ের প্রত্যয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে চূড়ান্ত শক্তি প্রদর্শন করলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সুনামগঞ্জ-১ (তাহিরপুর-ধর্মপাশা-মধ্যনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে তাহিরপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত শেষ নির্বাচনী জনসভা রূপ নেয় এক ঐতিহাসিক গণজোয়ারে।
সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই জনসভায় মানুষের ঢল নামে। মাঠে তিল পরিমাণ জায়গা না থাকায় আশপাশের সড়ক, বসতবাড়ির ছাদ এমনকি গাছে উঠে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ জনসভায় অংশ নেন। পুরো এলাকা পরিণত হয় ধানের শীষের দুর্গে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান,
সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।
তিনি তার বক্তব্যে বলেন,
“আজ বাদাঘাটের এই জনসমুদ্র স্পষ্ট করে দিয়েছে—এই দেশে আর ভোট ডাকাতি চলবে না। জনগণ জেগে উঠেছে। স্বৈরাচারী শাসনের বিদায় ঘণ্টা বেজে গেছে।”
প্রধান বক্তা, সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী
জনাব কামরুজ্জামান কামরুল
আগুনঝরা বক্তব্যে বলেন,
“এই নির্বাচন কোনো ব্যক্তি বা দলের নয়—এটি জনগণের অস্তিত্বের লড়াই। যারা দিনের ভোট রাতে চুরি করেছে, যারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে আজ হাওরবাসী ঐক্যবদ্ধ।”
তিনি আরও বলেন,
“সুনামগঞ্জের হাওরাঞ্চলকে বছরের পর বছর অবহেলা, লুটপাট আর বৈষম্যের শিকার করা হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে হাওরের উন্নয়ন, কৃষক, জেলে ও শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করা হবে। ১২ তারিখ ব্যালটে জবাব দেবেন—ধানের শীষে।”
জনসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি কঠোর কণ্ঠে বলেন,
“কেন্দ্রে কেন্দ্রে পাহারা বসাতে হবে। কোনো ষড়যন্ত্র, কোনো কারচুপি মেনে নেওয়া হবে না। জনগণই এই নির্বাচনের মালিক।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
জনাব আলহাজ্ব আনিসুল হক,
সহ-সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কৃষকদল ও আহ্বায়ক, সুনামগঞ্জ জেলা কৃষকদল।
তিনি বলেন,
“কৃষক আজ বঞ্চিত, জ্বালানি-সারের আগুনে পুড়ছে মাঠ। ধানের শীষই কৃষকের মুক্তির প্রতীক।”
জনাব খসরুজ্জামান খসরু,
সদস্য সচিব, যুক্তরাজ্য বিএনপি বলেন,
“বিদেশে বসেও আমরা দেশের মানুষের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাচ্ছি। এই জনসমুদ্র প্রমাণ করে বিজয় কেউ ঠেকাতে পারবে না।”
ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন,
সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য আইনজীবী ফোরাম বলেন,
“এই নির্বাচন আন্তর্জাতিকভাবেও নজরদারিতে রয়েছে। জনগণের ভোট কেড়ে নেওয়ার সাহস কেউ দেখাবেন না।”
এছাড়াও বক্তব্য দেন
জনাবা সালমা নজির,
মোঃ নিজাম উদ্দিন,
কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সহসভাপতি সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
জনসভায় সভাপতিত্ব করেন
জনাব বাদল মিয়া,
আহ্বায়ক, তাহিরপুর উপজেলা বিএনপি।
সঞ্চালনায় ছিলেন
জনাব জুনাব আলী,
১ম যুগ্ম আহ্বায়ক, তাহিরপুর উপজেলা বিএনপি ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
সভাপতির বক্তব্যে বাদল মিয়া বলেন,
“তাহিরপুরের মাটি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। এই আসন ধানের শীষের ঘাঁটি।”
শেষে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা—
‘ভোট দিবো কিসে?—ধানের শীষে’
‘কারচুপি না—ভোটের অধিকার চাই’
বিএনপি নেতারা দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন—এই জনসমুদ্রই প্রমাণ, সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের বিজয় এখন সময়ের অপেক্ষা মাত্র।











