কোম্পানীগঞ্জে নারীর কাছ থেকে স্বর্ণ ও নগদ অর্থ ছিনতাই
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট উত্তর বাজার এলাকায় দিনদুপুরে এক নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় তার মোবাইল ফোন, নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও ব্যাংকের চেকবই ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চরহাজারী ইউনিয়নের রাগার গো বাড়ির বাসিন্দা বিভা মজুমদার (৪৮) গত ৯ জুন দুপুরে বসুরহাট উত্তর বাজারের ইসলামী ব্যাংক সংলগ্ন সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে। একপর্যায়ে দুর্বৃত্তরা তার হাতে থাকা মোবাইল ফোন ও সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ছিনতাই হওয়া মালামালের মধ্যে রয়েছে ১৫ হাজার টাকা মূল্যের একটি ওপ্পো ব্র্যান্ডের মোবাইল ফোন, নগদ ৩০ হাজার টাকা, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণালঙ্কার, যার বর্তমান বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক, বসুরহাট শাখার একটি চেকবই।
ভুক্তভোগী বিভা মজুমদার বলেন, “ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করলে অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে। আমি জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করছি।”
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ জানায়, ভুক্তভোগীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। হেড লাইন অন্য কি হতে পারে?















