শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

বুড়িগোলিনীতে বিএনপি’র দোয়া মাহফিল: প্রধান অতিথি হিসেবে ড. মনিরুজ্জামানের অংশগ্রহণ

​শাহজাহান হোসেন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৯:০০ পিএম
বুড়িগোলিনীতে বিএনপি’র দোয়া মাহফিল: প্রধান অতিথি হিসেবে ড. মনিরুজ্জামানের অংশগ্রহণ

ছবি- সকালের বার্তা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোলিনী ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জননেতা ড. মোঃ মনিরুজ্জামান।বুড়িগোলিনী ইউনিয়ন ০৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।সহ ডঃ মনিরুজ্জামান। সাবেক প্রধানমন্ত্রীর রুহের মাগফেরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা।

​প্রধান অতিথির বক্তব্যে ড. মনিরুজ্জামান বলেন, “দেশ ও মানুষের অধিকার আদায়ে বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। আমরা আজ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় একত্রিত হয়েছি। একই সাথে দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে।”

​অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ

মো. রাজিব মিয়া, মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১০:২২ পিএম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) এ উপলক্ষে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের হাতে উন্নতমানের খাবার তুলে দেওয়া হয়। এই দিন সকালে উন্নত মানের নাস্তা এবং দুপুরের খাবার হিসেবে খাসির মাংস, পোলাও, সাদা ভাত, ডিম, সালাদ এবং ফল হিসেবে প্রত্যেক রোগীকে আপেল দেওয়া হয়েছে।

আয়োজকরা জানান, ৭ নভেম্বর উপলক্ষে রোগীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশের উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের মানবিক কার্যক্রম রোগীদের মনোবল বাড়ানোর পাশাপাশি হাসপাতাল ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে ভূমিকা রাখবে।

দিবসটি উপলক্ষে উন্নত মানের খাবার পেয়ে রোগীরা ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ কে সাধুবাদ জানান এবং হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সুচিকিৎসার পাশাপাশি মনস্তাত্ত্বিক আনন্দের জন্য এ ধরনের উন্নত খাবারের ব্যবস্থা করায় স্বাস্থ্য কমপ্লেক্সের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা।

মানিকগঞ্জ পৌরসভার মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন ইঞ্জিনিয়ার মাহবুব আহমেদ

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ: প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১০:১৩ পিএম
মানিকগঞ্জ পৌরসভার মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন ইঞ্জিনিয়ার মাহবুব আহমেদ

মানিকগঞ্জ পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে পৌরসভার মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ইঞ্জিনিয়ার মাহবুব আহমেদ।

সম্প্রতি তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করে পৌরসভার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইঞ্জিনিয়ার মাহবুব আহমেদ জানান, মানিকগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে হলে পরিকল্পিত উন্নয়ন এবং নাগরিকদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে সুযোগ পেলে পৌরসভার রাস্তাঘাটের উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং যানজট কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে চান তিনি।

তিনি আরও বলেন, পৌরসভার উন্নয়ন শুধু অবকাঠামোগত পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। নাগরিকদের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে স্বচ্ছতা, জবাবদিহি এবং জনসম্পৃক্ততার ভিত্তিতে পৌরসভার কার্যক্রম পরিচালনা করতে হবে। পরিকল্পিত নগরায়ণ ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মানিকগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করা সম্ভব বলে তিনি মনে করেন।

মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে ইঞ্জিনিয়ার মাহবুব আহমেদ পৌরসভার সর্বস্তরের মানুষের সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেন। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে নাগরিকদের প্রত্যাশা অনুযায়ী পৌরসভার উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।

তার এ ঘোষণাকে কেন্দ্র করে মানিকগঞ্জ পৌরসভার আগামী দিনের নির্বাচন ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে।

মিরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সকালের বার্তা ডেস্ক প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৯:৪৪ পিএম
মিরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কুষ্টিয়ার মিরপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহীন খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারকের সঞ্চালনে বক্তব্য রাখেন, মিরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি আশরাফুজ্জামান শাহীন ও মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী। এসময় মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: পিযুষ কুমার সাহা, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম পলক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, যুব উন্নয়ন অফিসার বদিউজ্জামান, বন কর্মকর্তা জুয়েল রানা, নির্বাচন অফিসার আবুল কালাম আজাদ, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক ইব্রাহিম আলী সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ই নভেম্বর জাতীয় জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিন। দেশের স্বাধীনতা রক্ষা, সার্বভৌমত্ব সুসংহত করা এবং গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে এই দিনের চেতনা আজও অনুপ্রেরণা জোগায়। দেশের কল্যাণে ভেদাভেদ ভুলে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এরপর উপজেলা অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে চিত্রাংকন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। অন্যদিকে
বিকেলে মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে উপজেলা বিএনপি ও উপজেলা প্রশাসনের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এসময় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও বার কাউন্সিলের সদস্য ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী, উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা এবং গনমাধ্যমকর্মীদের অংশ গ্রহণে খেলাটি প্রাণবন্ত হয়ে উঠে।