শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

প্রাকৃতিক দুর্যোগে লণ্ডভণ্ড কুমিল্লার চান্দিনা: বৃষ্টির পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন

মোঃ জামির হোসেন সরকার, কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৫:২৭ পিএম
প্রাকৃতিক দুর্যোগে লণ্ডভণ্ড কুমিল্লার চান্দিনা: বৃষ্টির পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন

কুমিল্লার চান্দিনা উপজেলায় গত কয়েকদিনের টানা বর্ষণে বোরো ধান ও বিভিন্ন সবজি ক্ষেত পানির নিচে তলিয়ে যাওয়ায় কৃষকদের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হাড়ভাঙা খাটুনি আর বুকভরা আশা নিয়ে চাষ করা সোনার ফসল এখন চোখের সামনে পচে নষ্ট হচ্ছে, যা দেখে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। মাঠের পর মাঠ এখন থৈ থৈ করছে বৃষ্টির পানিতে, আর সেই অথৈ জলে ভাসছে কৃষকের সারা বছরের অন্ন।

 

চলতি মৌসুমে চান্দিনার বিভিন্ন ইউনিয়নে হাজার হাজার একর জমিতে বোরো ধানের বাম্পার ফলন হয়েছিল। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা আশা করেছিলেন এবার ঘরের গোলা ভরে উঠবে সোনালী ধানে। অনেক জায়গায় ধান পাকতে শুরু করেছিল এবং কোনো কোনো এলাকায় কাটা মাত্র শুরু হয়েছিল। ঠিক এই মূহুর্তে প্রকৃতির অকাল তাণ্ডব কৃষকদের সব পরিকল্পনা ভেস্তে দিয়েছে। বৃষ্টির পানি ও উজান থেকে আসা স্রোতে তলিয়ে গেছে শত শত হেক্টর জমির পাকা ও আধা-পাকা ধান। কৃষকরা আক্ষেপ করে বলছেন, অনেক চড়া সুদে ঋণ নিয়ে এবং ধারদেনা করে তারা চাষাবাদের টাকা জোগাড় করেছিলেন। ফলন দেখে মুখে হাসি ফুটলেও এখন সেই হাসি বিষাদে পরিণত হয়েছে। অনেক কৃষককে দেখা গেছে পানিতে নেমে ধান কাটার চেষ্টা করছেন, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সেই ধান বাড়িতে নেওয়া বা শুকানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

 

ধানের পাশাপাশি সবজি চাষিদের ক্ষয়ক্ষতির পরিমাণও কম নয়। চান্দিনা এলাকাটি সবজি উৎপাদনের জন্য বেশ পরিচিত। টমেটো, করলা, ঝিঙা ও লতাসহ বিভিন্ন মৌসুমি সবজির ফলন ভালো হয়েছিল এ বছর। কিন্তু গত কয়েকদিনের একটানা বৃষ্টিতে সবজি ক্ষেতগুলো এখন পানির নিচে। বৃষ্টির জমা পানিতে সবজির গাছ পচে যাচ্ছে, ফলে পাইকারি বাজারে সরবরাহ করার মতো আর কিছুই অবশিষ্ট নেই। হাজার হাজার টাকা লোকসান গুনে অনেক কৃষক এখন পথে বসার উপক্রম হয়েছেন।

 

কৃষকদের এই দুর্ভোগের সাথে যোগ হয়েছে তীব্র শ্রমিক সংকট। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ধান কাটার জন্য পর্যাপ্ত শ্রমিক পাওয়া যাচ্ছে না। যারাও পাওয়া যাচ্ছেন, তাদের মজুরি এতটাই বেশি যে সাধারণ কৃষকদের পক্ষে তা বহন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। নিজের কষ্টের ফসল চোখের সামনে নষ্ট হতে দেখে অনেক কৃষকই এখন বাকরুদ্ধ। তারা বলছেন, সামনের দিনগুলোতে পরিবার নিয়ে কীভাবে দিন কাটাবেন বা ঋণের টাকা কীভাবে শোধ করবেন, তার কোনো কূল-কিনারা খুঁজে পাচ্ছেন না। চান্দিনার বিস্তীর্ণ ফসলের মাঠ এখন কৃষকদের কান্নায় ভারী হয়ে উঠেছে। সরকারি সহযোগিতা বা বিশেষ প্রণোদনা ছাড়া এই বিশাল ক্ষতি কাটিয়ে ওঠা কৃষকদের পক্ষে প্রায় অসম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে ২৩ বস্তা সার জব্দ

মোহাম্মদ আরমান, স্টাফ রিপোর্টার প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৪ এএম
জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে ২৩ বস্তা সার জব্দ

জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে অভিযান চালিয়ে ২৩ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভ্যানগাড়িতে করে ২৩ বস্তা ডিএপি সার বকশীগঞ্জ থেকে ইসলামপুর উপজেলায় নেওয়া হচ্ছে—এমন খবর পেয়ে টুপকারচর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভ্যানগাড়িতে থাকা ২৩ বস্তা সার জব্দ করেন ইউএনও।পরে জব্দ করা সারগুলো বকশীগঞ্জ থানায় পুলিশের হেফাজতে রাখা হয়।উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন বলেন, ‘সারগুলো কোথা থেকে এসেছে এবং কোথায় নেওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.  আব্দুল হামিদ

এম এ মান্নানঃ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১১ এএম
নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.  আব্দুল হামিদ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর ইউনিয়ন বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক এমপি প্রার্থী জননেতা ডা. এ কে এম আব্দুল হামিদ।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে তিনি নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইয়াসিন সুপার মার্কেট পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত অবহিত হন।

পরিদর্শনকালে ডা. এ কে এম আব্দুল হামিদ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। তিনি তাদের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম, চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রশিদ মিয়া হারুন, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. ইমরান হোসাইন প্রমূখ।

চৈতন্যের হাট আবৃরহাট আহমদ কবির সড়কের উদ্বোধন বিএনপি থাকলে দেশের উন্নয়ন হবে সমাবেশে বক্তারা

সকালের বার্তা ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৫ পিএম
চৈতন্যের হাট আবৃরহাট আহমদ কবির সড়কের উদ্বোধন বিএনপি থাকলে দেশের উন্নয়ন হবে সমাবেশে বক্তারা

‎বহু প্রতিক্ষিত সড়ক চৈতন্যের হাট আবুরহাট সড়কের উদ্বোধন হয়েছে। আজ ১৫ই সেপ্টেম্বর বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রাম মিরসরাই উপজেলার ৮নং দূর্গাপুর ইউনিয়নের চৈতন্যের হাটে এই উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।

‎ ৮ নং দূর্গাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো: জসিম উদ্দিন, এবং ৮ নং দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব এবং বর্তমান উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আজিজুল হক মেম্বারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-১ মিরসরাই আসনের মাননীয় এমপি ও সদস্য, ধর্ম বিষয়ক স্থায়ী কমিটির সদস্য জনাব, নুরুল আমিন এমপি মহোদয়।

‎এতে আরো উপস্থিত ছিলেন : উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওলিউল কবির ইকবাল, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুল হক চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সালাউদ্দিন চেয়ারম্যান,

‎বিএনপির যুগ্ন আহবায়ক জনাব আফছার চেয়ারম্যান, বিএনপির যুগ্ন আহবায়ক জনাব জমির উদ্দিন সহ জেলা উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎এ সময় সমাবেশে বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারী বিএনপিকে জয়যুক্ত করার পর দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, মানুষ এখন শান্তিতে ঘুমাইতে পারতেছে। মিরসরাইতে কোন সড়ক সংস্কার বিহীন থাকবে না, উপজেলার প্রত্যেকটি সড়ক সংস্কারের আওতায় আসবে।

‎এ সময় বক্তব্য এমপি বলেন, আমরা মিরসরাইকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। গত ৫ আগষ্টে ভারতে লুকিয়ে থেকে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ তারা বলেছে ডিসেম্বরে আসবে এই ডিসেম্বর না কোন ডিসেম্বরে আসতে পারবেনা। আসছে আগামী স্থানীয় নির্বাচনে দল যাকে প্রার্থী দিবে তাকে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহবান জানান এমপি। সড়কের কাজে সকলকে আন্তরিকতা সহিত সহযোগীতা করার আহবান জানান, এমপি নুরুল আমিন এমপি মহোদয়।

‎এতে আরো বক্তব্য রাখেন ছাত্রদলের মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক জনাব, ফখরুল ইসলাম ভূইয়া, জেলা ছাত্রদলের সম্মানিত সদস্য মো: জিসান, ৮ নং দূর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া পরিচালনা কমিটি সভাপতি তানভীরুল আজিজ তাসিফ সাধারণ সম্পাদক, মো: জিসান সহ জেলা উপজেলার বিএনপি, ছাত্রদল এবং যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

‎সমাবেশের সভাপতিত্ব করেন, মিরসরাই উপজেলা আহবায়ক, আব্দুল আওয়াল।