শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

চার দশক ধরে মন্ত্রীহীন জনপদ, উন্নয়ন বঞ্চনার দীর্ঘশ্বাস

মোঃ সোলেমান মিয়া ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১০ এএম
চার দশক ধরে মন্ত্রীহীন জনপদ, উন্নয়ন বঞ্চনার দীর্ঘশ্বাস

Oplus_131072

অবহেলিত একটি জনপদ ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন। যেখানে প্রায় সাড়ে চার লাখ মানুষের বাস। পার্শ্ববর্তী কয়েকটি উপজেলার তুলনায় বিভিন্ন দিক থেকে এখনো পিছিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার করুণ দুর্দশা।

যার কারণ হিসেবে আসনটিতে বারবার বহিরাগত এমপি নির্বাচিত হওয়া এবং বিগত ৪০ বছর ধরে এই আসন থেকে কোন সরকার মন্ত্রী বা প্রতিমন্ত্রী না দেওয়া বলে মনে করছেন উপজেলার সচেতন মহলের লোকজন।

প্রসঙ্গত ১৯৭০ সালের নির্বাচনে এই আসনে এমপি নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী ইব্রাহিম জজ। ১৯৭৩ সালের নির্বাচনে এখান থেকে এমপি হন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুল কাদির। ১৯৭৯ সালের নির্বাচনে বিজয়ী হন বিএনপির জয়নাল আবেদীন জায়েদী।

এ ছাড়া ১৯৮৬ সালের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হাশিম উদ্দিন আহমেদ, ১৯৮৮ সালে জাতীয় পার্টির ফখরুল ইমাম, ১৯৯১ সালে বিএনপির খুররম খান চৌধুরী, ১৯৯৬ সালে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস ছাত্তার, ২০০১ সালে বিএনপির শাহ নুরুল কবীর শাহিন, ২০০৮ সালে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস ছাত্তার এবং ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থী ফখরুল ইমাম এখান থেকে এমপি নির্বাচিত হন।

২০২৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ নেতা মাহমুদ হাসান সুমন। ২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

এই আসন থেকে জাতীয় পার্টির নেতা হিসেবে ১৯৮৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে হাশিম উদ্দিন আহমেদ পরবর্তীতে এরশাদ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী পদে দায়িত্ব প্রাপ্ত হন। এরপর আর কোনও সরকারের আমলেই ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী নির্বাচিত হয়নি। বিগত প্রায় ৪০ বছর ধরে মন্ত্রীবিহীন ও বহিরাগত এমপিদের এ আসনটিতে কাঙ্ক্ষিত উন্নয়ন, শিল্প-কারখানা বা কর্মসংস্থান সৃষ্টি হয়নি।

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে আসনটিতে উন্নয়নের স্বার্থে মন্ত্রী দেওয়ার দাবি তুলেছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয়রা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসনে পূর্বের সকল রেকর্ড ভেঙে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। ঈশ্বরগঞ্জবাসী আশায় বুক বেঁধেছিল এবার আসনটিতে থেকে মন্ত্রী হবে। কিন্তু গত মঙ্গলবার বিএনপি নেতৃত্বাধীন নতুন মন্ত্রীসভার সদস্যরা শপথ গ্রহণ করলে ভেস্তে ঈশ্বরগঞ্জবাসীর সেই স্বপ্ন। এতে উপজেলার অনেক বাসিন্দা দুঃখ ভারাক্রান্ত মনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দিতেও দেখা গেছে।

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ও ঈশ্বরগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালতের এলজিপি(সরকারি কৌসুলি) অ্যাডভোকেট এ এস এম সারোয়ার জাহান বলেন, ‘এই আসনে বহিরাগত ফখরুল ইমাম ফ্যাসিস্ট আওয়ামী লীগের তাবেদারি করে তিনবার বিনা ভোটে এমপি হয়ে ঈশ্বরগঞ্জবাসীকে উন্নয়ন বঞ্চিত করেছে। কিন্তু এবার জনগণের প্রত্যক্ষ ব্যালটের রায়ে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন জনতার এমপি ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু। তাকে ঘিরে ঈশ্বরগঞ্জের মানুষের প্রত্যাশা অনেক বেশি। মন্ত্রীত্বটা অন্য বিষয়, শুধু এতটুকু বলতে পারি এবার ঈশ্বরগঞ্জবাসীর ভাগ্য পরিবর্তন হবে। কয়েকজন মন্ত্রী যা না পারবে লুৎফুল্লাহেল মাজেদ বাবু তা করে দেখাবেন।’

এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ-৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, ‘আসনটিতে বারবার বহিরাগত লোকজন এমপি হয়েছে। যেকারণে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের ক্ষেত্রে কাঙ্খিত উন্নয়ন হয়নি। জনগণ আমার ওপর আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছে আমি তার ব্যত্যয় হতে দিব না। চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক ও ক্যাসিনো মুক্ত ঈশ্বরগঞ্জ আমি গড়ে তুলবই। কিন্তু আমার কাছে বেশি প্রায়োরিটি হচ্ছে ঈশ্বরগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা আমূল পরিবর্তন করা। পাশাপাশি তরুণদের জনশক্তিতে রূপান্তরিত করে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। আর মন্ত্রীত্বটা আলাদা একটা ব্যাপার। এটা নিয়ে আমার তেমন কিছু বলার নেই।’

ধামরাইয়ের উন্নয়ন ও সুন্দর ভবিষ্যৎ নিয়ে সাংসদ তমিজ উদ্দিনের সঙ্গে ধামরাই মডেল প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সকালের বার্তা ডেস্ক প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৮ পিএম
ধামরাইয়ের উন্নয়ন ও সুন্দর ভবিষ্যৎ নিয়ে সাংসদ তমিজ উদ্দিনের সঙ্গে ধামরাই মডেল প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ঢাকার ধামরাই উপজেলার সামগ্রিক উন্নয়ন, জনকল্যাণ এবং আগামী দিনের ধামরাইকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও পরিকল্পিতভাবে গড়ে তোলার বিষয়ে ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ধামরাই মডেল প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা।

সম্প্রতি অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে ধামরাই মডেল প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান জাহিদ নেতৃত্ব দেন। এসময় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সকল সদস্য উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ধামরাইয়ের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে উপজেলার রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, যানজট নিরসন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং পরিকল্পিতভাবে ধামরাইকে একটি আধুনিক ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন উপস্থিতরা।

এসময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, ধামরাইয়ের মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিষয়গুলো গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জনস্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য জনগণের সামনে তুলে ধরতে ধামরাই মডেল প্রেসক্লাবের সদস্যরা দায়িত্বশীলভাবে কাজ করে যাবেন।

তারা আরও বলেন, দল-মত ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে ধামরাইয়ের সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে জনপ্রতিনিধি, প্রশাসন এবং গণমাধ্যমের মধ্যে সমন্বয় আরও জোরদার হওয়া প্রয়োজন। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ধামরাইকে আরও সুন্দর ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব বলে তারা মত প্রকাশ করেন।

সৌজন্য সাক্ষাতে সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন ধামরাইয়ের উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি এলাকার সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো নিয়ে গণমাধ্যমের ভূমিকার কথাও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

এসময় ধামরাই মডেল প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ সংসদ সদস্যের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং আগামীর ধামরাইকে আরও সুন্দর ও সমৃদ্ধ করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেষে ধামরাই মডেল প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপস্থিত সদস্যরা সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিনের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।

সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান

ধামরাই মডেল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

সকালের বার্তা ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৬ পিএম
ধামরাই মডেল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

সভাপতি সিরাজুল ইসলাম-সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদ

ঢাকার ধামরাই মডেল প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে চ্যানেল এস টিভির ধামরাই প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলামকে সভাপতি এবং দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার ধামরাই প্রতিনিধি মোঃ জাহিদুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ধামরাই মডেল প্রেসক্লাবের সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে মৌখিক নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান(মিজান), সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মশিউজ্জামান মুবীন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান, অর্থ সম্পাদক মোঃ বাবু শেখ, প্রচার সম্পাদক জাহিদুর রহমান , সহ-দপ্তর সম্পাদক মোছাঃ তানজিলা আক্তার, মহিলা বিষয়ক সম্পাদক রূপা আক্তার ইতি, সহ-মহিলা বিষয়ক সম্পাদক কাজল আক্তার সান্তনা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সুমন উদ্দীন হাওলাদার।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ হাবিবুর রহমান (হাবিব), মোঃ আলামিন, মোঃ জাকির, মোঃ সুমন মিয়া ও মোঃ রাসেল হোসাইন।

সাধারণ সভায় বক্তারা বলেন, ধামরাই মডেল প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত ঐক্য, মর্যাদা ও অধিকার রক্ষায় কাজ করবে। একই সঙ্গে ধামরাইয়ের বিভিন্ন সমস্যা, অনিয়ম, দুর্ভোগ ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হবে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতার নীতি ও দায়িত্বশীলতা বজায় রেখে ধামরাইয়ের মানুষের কথা তুলে ধরাই হবে প্রেসক্লাবের অন্যতম প্রধান লক্ষ্য। এজন্য স্থানীয় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

গুরুদাসপুরে সাংবাদিকদের সাথে নবাগত  ওসির মতবিনিময়

সজিবুর রহমান নাটোর প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৮ পিএম
গুরুদাসপুরে সাংবাদিকদের সাথে নবাগত  ওসির মতবিনিময়
নাটোরের গুরুদাসপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আঃ হান্নান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম এবং থানার ওসি (তদন্ত) রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে সাংবাদিকরা গুরুদাসপুরে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
গুরুদাসপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের পরামর্শ ও সহযোগিতা কামনা করে নবাগত ওসি মোঃ আঃ হান্নান বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধীদের আইনের আওতায় আনা এবং অপরাধ নির্মূল করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
তিনি বলেন, মাদক নির্মূল ও অপরাধ দমনে সাংবাদিকরা সবসময় পুলিশের পাশে থেকে সহযোগিতা করবেন—এমনটাই প্রত্যাশা করেন তিনি। মানবিক সমাজ গঠন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ নির্মূলে পুলিশ ও সাংবাদিকদের সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইউএনও ফাহমিদা আফরোজ, ওসি (তদন্ত) রিয়াজুল ইসলাম, সাংবাদিক আলী আককাছ, সাজেদুর রহমান, রাশিদুল ইসলাম, আব্দুস সালাম, জুয়েল হাসান টিপু,সজিবুর রহমান সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের কথা তুলে ধরে ওসি মোঃ আঃ হান্নান বলেন, তিনি গত ১৫ আগস্ট গুরুদাসপুর থানায় যোগদান করেছেন। যোগদানের পর এ পর্যন্ত ১৩ জন মাদকসেবী ও ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ডোপ টেস্টের মাধ্যমে মাদকসেবী শনাক্ত করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজাও দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কোনো পুলিশ সদস্যের মাদক কারবারিদের সঙ্গে সখ্যতার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া ইভটিজিং প্রতিরোধে বালিকাসহ বিভিন্ন বিদ্যালয়ের সামনে দুই ঘণ্টা করে বিশেষ নজরদারি, মহাসড়কে রাতের বিশেষ টহল জোরদার, থানার সামনে ডিউটি অফিসারের নম্বর প্রদর্শন এবং নিয়মিত ওপেন হাউজ ডেসহ বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।
আগামীতে প্রতি মাসে সাংবাদিকদের সঙ্গে এ ধরনের মতবিনিময় সভা আয়োজন করা হবে বলেও জানান নবাগত ওসি মোঃ আঃ হান্নান।