কাহারোলে ছাত্র-জনতার কালেমা পতাকা মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত
দিনাজপুরের কাহারোলে ধর্মীয় চেতনা,ঐক্য ও সম্প্রীতির বার্তা নিয়ে কাহারোল মুসলিম ইউনিটের উদ্যোগে কালেমা খচিত পতাকা মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৪ জুন) বিকেল ৫ টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লি, ছাত্র ও সাধারণ জনগণের অংশগ্রহণে মিছিলটি বের হয়। মিছিলটি কাহারোল আমতলা মোড় হতে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আমতলা প্রাঙ্গণে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা হাতে কালেমাখচিত পতাকা বহন করেন এবং ইসলামের শান্তি, মানবতা ও ভ্রাতৃত্ববোধের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ধর্মীয় মূল্যবোধ ধারণ,সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং নৈতিক সমাজ গঠনের আহ্বান জানানো হয়। নতুন আরবি বছর ১৪৪৮ হিজরি উপলক্ষে এবং সম্প্রতি ঢাকার যাত্রাবাড়ীতে কালেমার পতাকা নামিয়ে ফেলার প্রতিবাদ।













