পটিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের সমাজ কল্যাণ পরিষদের ২০২৬-২০২৭ সেশনের নতুন কমিটি গঠন।
চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের মরহুম অলি মিস্ত্রি বাড়ী সমাজ কল্যাণ পরিষদের ২০২৬-২০২৭ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে (সভাপতি ) হিসেবে সমাজকর্মী মোঃশামীম হায়দার, (সহ-সভাপতি) মোঃহারুনুর রশীদ এবং (সাধারণ সম্পাদক) হিসেবে সাংবাদিক- শফিউল আজম নির্বাচিত হয়েছেন।
রবিবার রাতে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের সাবেক সভাপতি ও সমাজকর্মী আবদুল খালেক মাষ্টার।
ঐক্য, মানবতা, শান্তি ও প্রগতিকে স্লোগান হিসেবে ধারণ করে নবগঠিত এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য পদে রয়েছেন সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল, সাংগঠনিক সম্পাদক ব্যাংকার অহিদুল আজিম রাশেদ, প্রচার সম্পাদক মুহাম্মদ পারভেজ আলম, অর্থ সম্পাদক নাজিম উদ্দীন মাষ্টার এবং সহ-অর্থ সম্পাদক ব্যাংকার মোহাম্মদ আরিফ।
এছাড়া সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ সুমন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ হাছান, দপ্তর সম্পাদক ব্যাংকার মো. আলাউদ্দিন এবং সহ-দপ্তর সম্পাদক ব্যবসায়ী নেতা আবু জাহেদ দায়িত্ব পেয়েছেন।
কার্যকরী সদস্য হিসেবে আছেন প্রকৌশলী মো. হাবিব মেজবাহ, মোহাম্মদ আনিছ, মোহাম্মদ পাবেল, মো. বায়োজিদ মো. সাইফুল্লাহ, মোহাম্মদ মহিউদ্দিন এবং ব্যাংকার মামুনুর রশিদসহ অন্যান্যরা।
কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
নবগঠিত কমিটির নেতারা এলাকার সামাজিক উন্নয়নের পাশাপাশি মাদক ও কিশোর গ্যাংসহ যেকোনো ধরনের অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতায় সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।










