পীরগঞ্জে ভবন নির্মাণে নীতিমালা তোয়াক্কা না করার অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ কামনা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভাধীন উত্তর জগথা লাচ্ছি ব্রিজ সংলগ্ন এলাকায় ভবন নির্মাণে ইমারত বিধিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মতিয়র রহমান মাস্টার প্রতিবেশী ডা. নজরুল ইসলামের বিরুদ্ধে পীরগঞ্জ পৌরসভায় লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিকার পাননি বলে জানা গেছে।...