লালনের গানে সম্প্রীতির সুর, ছেঁউড়িয়ায় সাধু-ভক্তদের মিলনমেলা আজ দ্বিতীয় দিন চলছে উৎসব।
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় যেন সুরের মূর্ছনায় জীবন্ত হয়ে উঠেছে বাউল সম্রাট ফকির লালন শাহের মানবতাবাদী দর্শন। একতারা-দোতারার সুর, মরমি গানের আবেশ আর সাধু-ভক্তদের মিলনধ্বনিতে মুখর হয়ে উঠেছে লালন আখড়াবাড়ি। লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী স্মরণোৎসবের দ্বিতীয় দিনে...