টাঙ্গাইল মেডিকেলে বিথীকে ঘিরে হেনস্তার অভিযোগ, উত্তপ্ত পরিস্থিতি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৫:৩৯ পিএম

 

সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে কথা বলতে গেলে টাঙ্গাইল জেলার বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বিথীকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি ডাক্তারদের বিরুদ্ধে।

তিনি তার ফেসবুক লাইভে অভিযোগ করেন, এ সময় ইন্টার্নি চিকিৎসকদের কয়েকজন তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তার গায়ে হাত তোলার ঘটনাও ঘটে।