হরিরামপুরে দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসান, চেয়ারম্যান সোহাগের উদ্যোগে স্বস্তিতে এলাকাবাসী
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া-বদরগঞ্জ সড়কের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে অবশেষে সংস্কার কাজ শুরু হয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কটি পানিতে তলিয়ে গিয়ে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে যে দুর্ভোগ সৃষ্টি হতো, তা কমাতে নেওয়া হয়েছে কার্যকর উদ্যোগ।
এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে ১০ নম্বর হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগের উদ্যোগে জনগুরুত্বপূর্ণ এ সড়কের সংস্কার ও পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, চেয়ারম্যানের তত্ত্বাবধানে শ্রমিকরা রাস্তা মেরামত, গর্ত ভরাট ও পানি নিষ্কাশনের কাজ করছেন। দীর্ঘদিন পর সড়কটির উন্নয়ন কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে এ পথে চলাচলকারী মানুষ, শিক্ষার্থী ও যানবাহন চালকদের ভোগান্তি পোহাতে হয়েছে। বর্তমানে সংস্কার কাজ শুরু হওয়ায় তারা সংশ্লিষ্টদের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।
ইউপি চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ বলেন, “জনগণের দুর্ভোগ লাঘব করাই আমাদের প্রধান লক্ষ্য। এলাকার মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করছি। দ্রুত কাজ শেষ করে সড়কটি পুরোপুরি চলাচলের উপযোগী করা হবে।”
এ বিষয়ে সংরক্ষিত সদস্যা আনজুমান আরা ও জাফরোন নেছা বলেন, “আমরা আমাদের এলাকার প্রতিটি গ্রামের সমস্যা চিহ্নিত করে উন্নয়নমূলক কার্যক্রম ও জনগণের সেবা অব্যাহত রাখতে চাই। এলাকার মানুষের সহযোগিতা ও পরামর্শ নিয়ে একসঙ্গে কাজ করতে চাই।”
উপজেলা পরিষদ ও প্রশাসনের সহযোগিতায় এবং ১০ নম্বর হরিরামপুর ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে এ সংস্কার কাজ চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেনসহ সংশ্লিষ্টদের সহযোগিতায় দীর্ঘদিনের সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ায় স্থানীয়রা সাধুবাদিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া-বদরগঞ্জ সড়কের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে অবশেষে সংস্কার কাজ শুরু হয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কটি পানিতে তলিয়ে গিয়ে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে যে দুর্ভোগ সৃষ্টি হতো, তা কমাতে নেওয়া হয়েছে কার্যকর উদ্যোগ।
এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে ১০ নম্বর হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগের উদ্যোগে জনগুরুত্বপূর্ণ এ সড়কের সংস্কার ও পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, চেয়ারম্যানের তত্ত্বাবধানে শ্রমিকরা রাস্তা মেরামত, গর্ত ভরাট ও পানি নিষ্কাশনের কাজ করছেন। দীর্ঘদিন পর সড়কটির উন্নয়ন কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে এ পথে চলাচলকারী মানুষ, শিক্ষার্থী ও যানবাহন চালকদের ভোগান্তি পোহাতে হয়েছে। বর্তমানে সংস্কার কাজ শুরু হওয়ায় তারা সংশ্লিষ্টদের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।
ইউপি চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ বলেন, “জনগণের দুর্ভোগ লাঘব করাই আমাদের প্রধান লক্ষ্য। এলাকার মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করছি। দ্রুত কাজ শেষ করে সড়কটি পুরোপুরি চলাচলের উপযোগী করা হবে।”
এ বিষয়ে সংরক্ষিত সদস্যা আনজুমান আরা ও জাফরোন নেছা বলেন, “আমরা আমাদের এলাকার প্রতিটি গ্রামের সমস্যা চিহ্নিত করে উন্নয়নমূলক কার্যক্রম ও জনগণের সেবা অব্যাহত রাখতে চাই। এলাকার মানুষের সহযোগিতা ও পরামর্শ নিয়ে একসঙ্গে কাজ করতে চাই।”
উপজেলা পরিষদ ও প্রশাসনের সহযোগিতায় এবং ১০ নম্বর হরিরামপুর ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে এ সংস্কার কাজ চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেনসহ সংশ্লিষ্টদের সহযোগিতায় দীর্ঘদিনের সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ায় স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।দ জানিয়েছেন।


















