রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

পঞ্চগড়ের তেতুঁলিয়ার ইউএনও কে মিথ্যা হয়রানি করার প্রতিবাদে উপজেলার কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

একেএম বজলুর রহমান, পঞ্চগড় প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৬:১৩ পিএম
পঞ্চগড়ের তেতুঁলিয়ার ইউএনও কে মিথ্যা হয়রানি করার প্রতিবাদে উপজেলার কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

পঞ্চগড়ের তেতুঁলিয়ার ইউএনও আফরোজ শাহিন খসরুকে ঘুষ গ্রহণের মিথ্যা অপবাদ ও হয়রানি করার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

৩০ জুন মঙ্গলবার সকালে তেতুঁলিয়া উপজেলা পরিষদের সামনে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা সাংবাদিকদের সামনে ঘুষ গ্রহনের মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

তেতুঁলিয়া উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে তারা প্রতিবাদ জানান ও ক্ষোভ প্রকাশ করেন।

পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার নবীউল কারিম সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মুক্তার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিঠুন কুমার রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর হাওলাদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরমান ওয়াহিদ আনসারী, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শাহজাহান আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান, তথ্য আপা প্রকল্পের তথ্যসেবা কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত থেকে বক্তব্য দেন।

তেতুঁলিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক বলেন, এরকম মিথ্যা ও সাজানো অপবাদ একজন অফিসারের বিরুদ্ধে তুলে মান-সম্মান ক্ষুন্ন করা হয়েছে বিষয়টি খুব দুঃখজনক। আমরা তদন্ত সাপেক্ষে বিচার চাই।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী বলেন, উপজেলায় যে সকল কর্মকর্তা ও কর্মচারী চাকুরী করেন তাদের মুখে অত্র উপজেলার মানুষের সুনাম আছে। গত পরশু দিনের ঘটনা আমাদের আতংকিত করেছে। উর্মি নামের একজন নারীর কে বা কাহারো ষড়যন্ত্রে লিপ্ত হয়ে খুব সুপরিকল্পিতভাবে ইউএনও’র বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ মিথ্যা অপবাদ ছড়িয়েছে যা দুঃখজনক। আমরা কর্ম স্থলে সঠিক পরিবেশের জন্য জনগণের সহযোগিতা চাই।

উপজেলার তিরনই হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, উপজেলা নির্বাহী অফিসারে সংগে বিগত দু’বছর ধরে নানামুখী কাজ করেছি। কখনো খারাপ কিছু দেখিনি। কিন্তু একজন ভারসাম্যহীন ও ভবঘুরে নারী কিভাবে ১ লাখ ৮০ হাজার টাকা ঘুষ দেবার কথা তুলছে। আমার জানামতে ছেলের জন্য কোন দরখাস্ত উপজেলা পরিষদে করেনি। বিষয়টি বানোয়াট ও ভীত্তিহীন হওয়ায় তদন্ত সাপেক্ষে বিচার দাবী করছি।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা আরো জানান, এ ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান। সুষ্ঠু দাপ্তরিক কর্ম পরিবেশ চাচ্ছি আমরা। ইউএনও আফরোজ শাহিন খসরু অত্যন্ত ভালো মানুষ। তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও সম্মানহানি করার জন্যই এ ধরনের অপবাদ দেয়া হয়েছে। আমাদের ধারনা এ ঘটনার পিছনে কেউ ইন্ধন যোগাচ্ছেন। তিনি ১ বছর ৩ মাস যাবত তেতুঁলিয়া উপজেলায় চাকুরি করা অবস্থায় এমন ঘটনা ঘটেনি। আজ তিনি বদলী হওয়ার খবর প্রকাশ পাওয়ার ৬ দিন পর এ ধরনের অভিযোগ করা হচ্ছে।

প্রায় ঘন্টাব্যাপী প্রতিবাদ শেষে উপজেলার কর্মকর্তা-কর্মচারীরা নিজ কার্যালয়ে ফিরে যান।

প্রতিবাদ সমাবেশে পঞ্চগড় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ

মো. রাজিব মিয়া, মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১০:২২ পিএম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) এ উপলক্ষে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের হাতে উন্নতমানের খাবার তুলে দেওয়া হয়। এই দিন সকালে উন্নত মানের নাস্তা এবং দুপুরের খাবার হিসেবে খাসির মাংস, পোলাও, সাদা ভাত, ডিম, সালাদ এবং ফল হিসেবে প্রত্যেক রোগীকে আপেল দেওয়া হয়েছে।

আয়োজকরা জানান, ৭ নভেম্বর উপলক্ষে রোগীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশের উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের মানবিক কার্যক্রম রোগীদের মনোবল বাড়ানোর পাশাপাশি হাসপাতাল ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে ভূমিকা রাখবে।

দিবসটি উপলক্ষে উন্নত মানের খাবার পেয়ে রোগীরা ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ কে সাধুবাদ জানান এবং হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সুচিকিৎসার পাশাপাশি মনস্তাত্ত্বিক আনন্দের জন্য এ ধরনের উন্নত খাবারের ব্যবস্থা করায় স্বাস্থ্য কমপ্লেক্সের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা।

মানিকগঞ্জ পৌরসভার মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন ইঞ্জিনিয়ার মাহবুব আহমেদ

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ: প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১০:১৩ পিএম
মানিকগঞ্জ পৌরসভার মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন ইঞ্জিনিয়ার মাহবুব আহমেদ

মানিকগঞ্জ পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে পৌরসভার মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ইঞ্জিনিয়ার মাহবুব আহমেদ।

সম্প্রতি তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করে পৌরসভার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইঞ্জিনিয়ার মাহবুব আহমেদ জানান, মানিকগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে হলে পরিকল্পিত উন্নয়ন এবং নাগরিকদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে সুযোগ পেলে পৌরসভার রাস্তাঘাটের উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং যানজট কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে চান তিনি।

তিনি আরও বলেন, পৌরসভার উন্নয়ন শুধু অবকাঠামোগত পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। নাগরিকদের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে স্বচ্ছতা, জবাবদিহি এবং জনসম্পৃক্ততার ভিত্তিতে পৌরসভার কার্যক্রম পরিচালনা করতে হবে। পরিকল্পিত নগরায়ণ ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মানিকগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করা সম্ভব বলে তিনি মনে করেন।

মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে ইঞ্জিনিয়ার মাহবুব আহমেদ পৌরসভার সর্বস্তরের মানুষের সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেন। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে নাগরিকদের প্রত্যাশা অনুযায়ী পৌরসভার উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।

তার এ ঘোষণাকে কেন্দ্র করে মানিকগঞ্জ পৌরসভার আগামী দিনের নির্বাচন ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে।

মিরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সকালের বার্তা ডেস্ক প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৯:৪৪ পিএম
মিরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কুষ্টিয়ার মিরপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহীন খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারকের সঞ্চালনে বক্তব্য রাখেন, মিরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি আশরাফুজ্জামান শাহীন ও মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী। এসময় মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: পিযুষ কুমার সাহা, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম পলক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, যুব উন্নয়ন অফিসার বদিউজ্জামান, বন কর্মকর্তা জুয়েল রানা, নির্বাচন অফিসার আবুল কালাম আজাদ, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক ইব্রাহিম আলী সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ই নভেম্বর জাতীয় জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিন। দেশের স্বাধীনতা রক্ষা, সার্বভৌমত্ব সুসংহত করা এবং গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে এই দিনের চেতনা আজও অনুপ্রেরণা জোগায়। দেশের কল্যাণে ভেদাভেদ ভুলে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এরপর উপজেলা অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে চিত্রাংকন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। অন্যদিকে
বিকেলে মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে উপজেলা বিএনপি ও উপজেলা প্রশাসনের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এসময় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও বার কাউন্সিলের সদস্য ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী, উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা এবং গনমাধ্যমকর্মীদের অংশ গ্রহণে খেলাটি প্রাণবন্ত হয়ে উঠে।