সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সাথে প্রেসক্লাবের সভাপতির সৌজন্য সাক্ষাৎ
সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান চৌধুরী মিজান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব:) শেরগুল আহমেদ, গতকাল দুপুর ১, ১০ ঘটিকায় জেলা পরিষদ কার্যালয়ে ফুলের তোড়া দিয়ে নব- নিযুক্ত জেলা পরিষদ প্রশাসকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব:) শেরগুল আহমেদ এসময় উপস্থিত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাছুম হেলালসহ জেলা পরিষদ কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ
সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ অব শেরগুল আহমেদ নব নিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে সুনামগঞ্জ প্তেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়ে বলেন, আমরা গণমাধ্যমকর্মী সব সময় আপনার পাশে আছি।সুনামগঞ্জ জেলায় আপনার কর্ম পরিকল্পনা, উন্নয়ন কর্মকাণ্ডের সব ব্যাপারে আমাদের পাশে পাবেন।
এসময় জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন, আমি অত্যন্ত আনন্দিত, যে আপনারা আমার কার্যলয়ে আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন। আমার জন্য দোআ করবেন, আমি সুনামগঞ্জবাসীর সেবায় নিজেকে উৎসর্স করতে চাই।
আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সফল হই। আমাকে আপনারা পরামর্শ দিয়ে সহযোগিতা করে সবসময় পাশে থাকবেন।















