মেজর মাহফুজুর রহমান সবুজ উচ্চ বিদ্যালয় এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শনিবার বিশ্বম্ভরপুর উপজেলার নতুন গোলগাও মেজর মাহফুজুর রহমান সবুজ উচ্চ বিদ্যালয়ের এসএসসি/২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আমিনুল ইসলাম।
হাজী সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেজর মাহফুজুর রহমান সবুজ।
এ ছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন,সাংবাদিক ও সংগঠক সার্জেন্ট জিয়াউর রহমান (অবঃ)।আরোও বক্তব্য রাখেন মোছা: রুহেনা আক্তার শিউলি,প্রধান শিক্ষফ মাহাবুব আল হাসান,আব্দুল কাদির, নূরুল আলম, মুজাহিদ, আবুল কালাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন তোমরা আগামীর ভবিষ্যৎ। তোমরা ভালো রেজাল্ট করে এই স্কুল থেকে বাহির হবে এটাই আমার প্রত্যাশা। এই কয়দিন তোমরা ভালো করে পড়ালেখা করবে,কেউ মোবাইল ব্যবহার করবে না। আগামীতে তোমরা এই স্কুলের শিক্ষকতা করবে তাই তোমাদের যোগ্যতা অর্জন করতে হবে। তোমরা মানুষের মত মানুষ হবে, সমাজে আলোর পথ দেখাবে, তোমাদের জন্য আমি এই দোয়া করি। সকলের উদ্দেশ্যে মেজর মাহফুজুর রহমান সবুজ বলেন এই স্কুল আপনাদের সম্পদ এই স্কুল আপনারা দেখেশুনে রাখবেন। আমি আমার সাধ্যমত স্কুলের জন্য কাজ করে যাচ্ছি এবং আগামীতেও যাব। এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে তিনি তার বক্তব্য শেষ করেন ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লুৎফর রহমান, শাহানুর আক্তার, এলাকার পূর্ণমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
















