রাজবাড়ীর পাংশা উপজেলায় চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ পাইলট প্রকল্প
রাজবাড়ীর পাংশা উপজেলার অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারের জন্য প্রথম ধাপে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের কাজ শুরু হয়েছে। এই কার্ডের মাধ্যমে উপকারভোগীরা ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা পাবেন।
বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠান শেষে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ জানান, নির্বাচনি ইশতেহার ও ৩১ দফার মধ্যে ফ্যামিলি কার্ডের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। দেশের ১৪ উপজেলায় পাইলট প্রকল্পের অংশ হিসেবে পাংশা উপজেলাকে প্রথম ধাপে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংসদ সদস্য আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কাজ শুরু হয়েছে। পাশাপাশি এলাকায় জুয়া, মাদক, সন্ত্রাস, দখলবাজি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পরবর্তী সময়ে পরিবারগুলোর হাতে সরাসরি কার্ড বিতরণ করা হবে।
পরে সংসদ সদস্য বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং সেখানে এই প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন।











