মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

কসবায় ধানের শীষের পক্ষে বায়েক ইউনিয়ন ছাত্রদলের নির্বাচনী প্রচারণা

মোঃ আশরাফুল ইসলাম, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সহঃ প্রতিনিধি

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নে ধানের শীষের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছে ছাত্রদল। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বায়েক ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মুশফিকুর রহমানের সমর্থনে এই গণসংযোগ ও প্রচারণা চালানো হয়।

বায়েক ইউনিয়ন ছাত্রদলের একটি অংশের উদ্যোগে আয়োজিত এই প্রচারণায় ইউনিয়নের ০১, ০৩, ০৫, ০৬, ০৭, ০৮ ও ০৯ নং ওয়ার্ডে সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট প্রার্থনা করা হয়।

প্রচারণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম সজল, যিনি ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহবায়ক সদস্য। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের নির্বাচনী প্রচারণায় কেন্দ্রীয় ছাত্রদল থেকে দায়িত্বপ্রাপ্ত সদস্য হিসেবে কাজ করছেন।

গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া দেখে তারা আশাবাদ ব্যক্ত করেন যে, সুষ্ঠু নির্বাচন হলে এই আসনে ধানের শীষের জয় নিশ্চিত।

প্রচারণায় বায়েক ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল সদস্য মোঃ তানভীর হোসেন এবং বায়েক ইউনিয়ন ছাত্রদলের সদস্য মোঃ মহিউদ্দিন মোশারফসহ স্থানীয় ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।

নির্বাচনী প্রচারনা,ছবি- সকালের বার্তা

প্রচারণা শেষে নেতৃবৃন্দ প্রতিটি ওয়ার্ডের সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং নির্বাচনের দিন পর্যন্ত ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন