মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

নির্বাচনী কাউনডাউনে মণিরামপুরে ধানের শীষের বিশাল মিছিল ও প্রচারণা সভা

আব্দুল্লাহ আল মামুন, যশোর প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মণিরামপুরে ধানের শীষ প্রতীকের জোট শরিক প্রার্থী মাওলানা রশীদ আহমাদের উদ্যোগে প্রচারণা সভা ও বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে মণিরামপুর বাজার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। আসরের নামাজ শেষে মিছিলের পূর্বে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে প্রার্থী মাওলানা রশীদ আহমাদ বলেন, “প্রিয় জনগণ, আপনাদের এই উপস্থিতিই আমাদের বিজয় নিশ্চিত করবে ইনশাআল্লাহ।”
যানজট এড়ানোর লক্ষ্যে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মিছিলটি মণিরামপুর পৌর শহরের মাইক্রোস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে শৃঙ্খলাবদ্ধভাবে যশোর-সাতক্ষীরা মহাসড়কের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে উত্তর মাথা গরুহাট মোড়ে গিয়ে শেষ হয়।

সমর্থকদের দাবি, জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি গণজোয়ারে পরিণত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ইফতেখার সেলিম অগ্নি, উপজেলা বিএনপি নেতা শামছুজ্জামান শান্ত, দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলতাফ হোসেন, শাহিন হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।

এদিকে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, মণিরামপুর আসনে প্রার্থীদের প্রচারণাও ততই জোরদার হচ্ছে। তিন হাইভোল্টেজ প্রার্থীর মধ্যে ভোটের লড়াই ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন