মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পার্থর জন্মস্থান উত্তর দিঘলদী ইউনিয়নে একটি উঠান বৈঠকে তিনি সাধারণ ভোটারদের উদ্দেশ্য এই আহবান জানান। এসময়ে তার সাথে ছিলেন তার মা’ মিসেস আনমনা রহমানসহ বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপির) সহযোগী সংগঠন জাতীয় মহিলা পার্টির নেতৃবৃন্দ।
এসময়ে পার্থর মেয়ে মাহামা ভোটারদের উদ্দেশ্য বলেন, আমি আপনাদের প্রাণের স্পন্দন মরহুম নাজিউর রহমান মঞ্জুর বড় নাতনি ও ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর বড় মেয়ে। আপনাদের কাছে আমার বাবার জন্য ভোট ভিক্ষা করতে এসেছি। আমার দাদা মরহুম নাজিউর রহমান মঞ্জুর যেভাবে মৃত্যুঅব্দি আপনাদের সেবা করে গেছেন, ঠিক তেমনিভাবে আপনারা আমার বাবাকেও আগামী ১২ ফেব্রুয়ারী গরুর গাড়ি মার্কায় ভোট দিয়ে সেই পবিত্র দায়িত্বটুকু দিয়ে ভোলার মানুষের ভাগ্য উন্নয়নের সুযোগ করে দিবেন। আমার বাবা আপনাদের পবিত্র আমানত আমৃত্যু অক্ষুন্ন রাখবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, ছোটবেলা থেকে আমার বাবার কাছে শুনে আসছি মহান আল্লাহর হুকুমে সারাদেশের মানুষ আমার বাবাকে অনেক পছন্দ করেন, কিন্তু ভোলার মানুষ আমার বাবাকে অনেক ভালোবাসে। সুতরাং আপনারা শুধু আমাদের ভোটারই নন, আপনারা আমার আত্মার আত্মীয়। ভোলার সাথে আমার রক্তের সম্পর্ক আছে। বাবাও আপনাদের সন্তান; আমিও আপনাদের সন্তান, উত্তর দিঘলদীতেই আমার বাড়ি। আমি কথা দিচ্ছি আপনারা যদি ইনশাআল্লাহ আমার বাবাকে একবার সুযোগ করে দেন তাহলে ভোলাবাসি কখনো ঠকবেনা।