মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

রাবিপ্রবি’তে Hult Prize-এর ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত

তানজুম আরা তামান্না, রাঙ্গামাটি সদর প্রতিনিধি

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) আন্তর্জাতিকভাবে স্বীকৃত সামাজিক উদ্যোক্তা প্রতিযোগিতা Hult Prize-এর ক্যাম্পাস পর্যায়ের ২০২৬ সালের ফাইনাল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ০৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সম্মেলন কক্ষে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াং পাওয়ার ইন সোশ্যাল একশন (ঈপসা)-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ আরিফুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ও ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাদ্দাম হোসেন।

প্রতিযোগিতায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক জনাব ফাহিম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবিপ্রবি Hult Prize-এর ক্যাম্পাস ডিরেক্টর মোঃ ইলিয়াছ।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত উদ্ভাবনী দলগুলো তাদের আইডিয়া উপস্থাপন করে। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোসা. হাবিবা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ ফখরুদ্দিন, প্রভাষক জনাব মোঃ নাফিজ মন্ডল, Digiden IT-এর সিইও ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার জাবেদ উদ্দিন এবং Next Wave 360 Solutions-এর সিইও ও প্রতিষ্ঠাতা জনাব আবদুল্লাহ আল কায়সার।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছয়টি দল— The Savior, Aquanova, Safexit AI, D’Artagran, Local Stay ও Econexus— Pitch Round-এ যথাক্রমে Aqua Fish Feed, Smart Cold Chain for Industry Sustainable Fisheries, AI Powered Smart Vision and Public Safety System, Bioshield, Sustainable Tourism এবং Plastic Recycling Process বিষয়ে তাদের প্রজেক্ট উপস্থাপন করে।

বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে চ্যাম্পিয়ন হয় D’Artagran দল, প্রথম রানারআপ হয় Local Stay এবং দ্বিতীয় রানারআপ হয় Econexus।
অনুষ্ঠানে বক্তারা বলেন, Hult Prize তরুণদের উদ্ভাবনী চিন্তা ও সামাজিক সমস্যা সমাধানে নেতৃত্ব দিতে উৎসাহিত করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাবিপ্রবি Hult Prize ফাইনাল প্রতিযোগিতার সহযোগী প্রতিষ্ঠান ছিল— রাবিপ্রবি ফটোগ্রাফি ক্লাব, Think Bright, Infogram, The Business Standard, The Graduates, News 24, The Daily Campus, The Bayline Journal, The Positive One, Skino, Digiden IT ও Neeshorgo।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন