মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহনের জন্য নোয়াখালীর ৫ আসন কবিরহাট-কোম্পানীগঞ্জে যৌথ বাহিনী মাঠে নেমেছে। সারা দেশে ভোট কেন্দ্রে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নোয়াখালী নিবার্চনীয় আসন গুলোতে গুরুত্বপূর্ণ এলাকা, হাট-বাজারে যৌথ বাহিনীর মহড়া চলছে।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর সকাল ৮ টা থেকে মেজর ওয়াসিম ও মেজর সানজিদার নেতৃত্বে কবিরহাট উপজেলা ভবনের সামনে থেকে শুরু হয়ে কবিরহাট পৌরসভা অশ্বদিয়া, নেয়াজপুর সহ আশপাশের এলাকায় মহড়া পরিচালিত হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি, র্যাব ও পুলিশ সহ সাংবাদিরা মহড়ায় অংশ নেয়।
মহড়ার পাশাপাশি যৌথ বাহিনীর সদস্য ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উৎসাহিত প্রধান করেন, নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটারদের ভোট প্রয়োগের জন্য উৎসাহিত করা সহ নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহবান জানান।
ভোটারদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে যৌথ বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রের আশপাশে টহল দেন এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করেন। সম্ভাব্য যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির ধারাবাহিকতায় তাৎক্ষণিক পদক্ষেপের মহড়া দেওয়া হয়।
কবিরহাট থানা পুলিশ জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কোনো সমস্যা দেখা দিলে দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী সকল প্রকার পরিস্থিতি মোকাবিলা করবে এজন্য জনগণকে সজাগ থেকে যেকোনো সমস্যার জন্য যৌথ বাহিনীর সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন।