মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৫ আসনের শেরপুর উপজেলায় বিএনপির উদ্যোগে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে জেলা পরিষদ অডিটরিয়ামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা।
পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব গোলাম মো. সিরাজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, বগুড়া জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী এবং রাজশাহী বিভাগীয় বিএনপির পোলিং এজেন্ট টিম প্রধান আরাফাত বিল্লাহ খান।
প্রশিক্ষণ পর্বে পোলিং এজেন্টদের করণীয়, ভোটকেন্দ্রে দায়িত্ব পালন ও আইনগত বিষয়াদি সম্পর্কে দিকনির্দেশনা দেন প্রশিক্ষক আমিনুল ইসলাম ও লুৎফর রহমানসহ অন্যান্যরা।