মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বকশীগঞ্জে বাস কাউন্টার থেকে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

মোহাম্মদ আরমান স্টাফ রিপোর্টার

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গোপালপুর কারওয়ান বাজারে একটি বাস কাউন্টার থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে এ অভিযান চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বাস কাউন্টারের আশপাশে পড়ে থাকা দুটি বস্তা স্থানীয়দের নজরে আসে। অচেনা ও সন্দেহজনক মনে হওয়ায় তারা বকশীগঞ্জ থানায় বিষয়টি জানায়।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তাগুলো খুলে তল্লাশি চালায়। তাতে ২৪ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। তবে ওই সময় কাউকে আটক করা যায়নি।
বকশীগঞ্জ থানার এক কর্মকর্তা জানান, জনসাধারণের দেওয়া তথ্যের ভিত্তিতেই অভিযানটি পরিচালনা করা হয়। উদ্ধার করা মাদক থানায় সংরক্ষণ করা হয়েছে।
থানা সূত্রে আরও জানানো হয়, কারা এসব মাদক সেখানে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন