ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার
সারাদেশ

ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার
সারাদেশ
বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান
রাজনীতি
শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা
সারাদেশ
টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর
লাইফস্টাইল
মহেড়া পুলিশ ট্রেনিংসেন্টারে ৪২৫ জন পুলিশ সদস্যর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত টাঙ্গাইলের মির্জাপুর থেকে মোঃ কাইয়ুম মিয়া, টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিংসেন্টারে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ৫৭ তম ব্যাচের ৪২৫ জন পুলিশ সদস্য ট্রেনিং সম্পন্ন করেন।
আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারী) পুলিশ ট্রেনিং সেন্টারে ৫৭ তম টিআরসি জুন ২০২৫ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন, সারদার নূরুল আমিন (বিপিএম), অ্যাডিশনাল আইজি ( ডেভেলপমেন্ট) বাংলাদেশ পুলিশ ও পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা এবং অতিরিক্ত দায়িত্বে অ্যাডিশনাল আইজি ( এইচআরএম) বাংলাদেশ পুলিশ ও পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আশফাকুল আলম, কমান্ড্যান্ট ( ডিআইজি), পিটিসি টাঙ্গাইলের অ্যাডিশনাল ডিআইজিবৃন্দ, বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, টাঙ্গাইল জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ টাঙ্গাইল প্রেসক্লাব, মির্জাপুর প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও মির্জাপুর সাংবাদিক সংস্থার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মৌলিক প্রশিক্ষণে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ৫৭ তম টিআরসি ব্যাচের ৪২৫ জন রিক্রুট কনস্টেবল সফলতার সাথে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেন।
কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।