মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

কুমিল্লা ৭ ( চান্দিনা ) আসনের সাবেক সংসদ সদস্য ডা. প্রাণ গোপল দত্ত এখন ভারতীয় চিকিৎসক।

মোঃ জামির হোসেন সরকার, কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লা ৭ ( চান্দিনা ) আসনের সাবেক সংসদ সদস্য ডা. প্রাণ গোপল দত্তকে সম্প্রতি ভারতের ন্যাশনাল মেডিকেল কমিশন সেইদেশে ডাক্তারি করার অনুমোদন দিয়েছে ! বর্তমানে তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে চিকিৎসক হিসাবে কর্মরত রয়েছেন বলে যানা গিয়েছে।

সম্প্রতি ডা. প্রাণ গোপল দত্তের কিছু ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে। এই নিয়ে আরেক সাবেক সংসদ সদস্য গোলাম মাওলানা রনি তার ফেইজবুক পেইজে লেখেন- ৫০ বছর ধরে বাংলাদেশে গড়ে ওঠা কিংবদন্তি চিকিৎসক ডা. প্রাণ গোপাল দত্তকে কোনো বিনিময় ছাড়াই ভারত নিয়ে নিয়েছে।

গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। সম্প্রতি ভারতের ন্যাশনাল মেডিকেল কমিশন ডা. প্রাণ গোপালকে সে দেশে চিকিৎসাসেবা প্রদানের অনুমোদন দেওয়ার বিষয়টি সামনে আসার পর তিনি এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

গোলাম মওলা রনি তার ফেসবুক পোস্টে লেখেন, ছোট বেলায় রুনা লায়লাকে নিয়ে গল্প শুনতাম যে ভারত ফারাক্কার বিনিময়ে রুনা লায়লাকে নিতে চেয়েছিলো কিন্তু বঙ্গবন্ধু দেননি। আজ অনেক দিন পর এই মহান শিল্পীকে নিয়ে শৈশবের গল্প মনে হলো উপমহাদেশের কিংবদন্তি চিকিৎসক ডা. প্রাণ গোপাল দত্তের একটি ঘটনা শুনে। ডা. প্রাণগোপাল ভারতে আছেন !

তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের সম্পদ হিসেবে তৈরি হওয়া এই চিকিৎসককে ভারত অনায়াসেই নিজেদের করে নিয়েছে। রনি তার পোস্টে বলেন, আমাদের দেশ গত ৫০ বছর ধরে একজন প্রাণগোপাল তৈরি করেছে এবং ভারত কোন বিনিময় ছাড়াই তাকে নিয়ে নিয়েছে. ডাঃ প্রাণ গোপালকে সম্প্রতি ভারতের ন্যাশনাল মেডিকেল কমিশন সেইদেশে ডাক্তারি করার অনুমোদন দিয়েছে !

গোলাম মওলা রনি বলেন, ১৯৭১ সালে আমরা রুনা লায়লাকে হারাইনি। উল্টো কবি নজরুলকে পেয়েছিলাম ! রাজাকার আলবদর এবং পাকিস্তান সরকারের তাবেদার হওয়া সত্ত্বেও দেশের জ্ঞানী গুনি আমলা কামলা সবাইকে পাকিস্তান থেকে এনে দেশের কাজে লাগিয়েছিলাম। আর ২০২৬ সালে সাকিব আল হাসান, ডা. প্রাণ গোপালদের মতো কতোজনকে যে হারিয়েছি তার হিসেব কার কাছে চাইবো!

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন