মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

শেষ নির্বাচনে সন্দ্বীপবাসীর জন্য ভালো কাজ করে বিদায় নিতে চান মোস্তফা কামাল পাশা

সন্দ্বীপ প্রতিনিধি
মোস্তফা কামাল পাশা বলেছেন, “এবারের নির্বাচন আমার রাজনৈতিক জীবনের শেষ নির্বাচন। এই শেষ সময়ে সন্দ্বীপবাসীর জন্য কিছু বাস্তব, টেকসই ও জনকল্যাণমূলক কাজ করে সম্মানের সঙ্গে বিদায় নিতে চাই।”
তিনি বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে সন্দ্বীপের মানুষের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতাই তাকে এগিয়ে চলার প্রেরণা যুগিয়েছে। সেই ঋণবোধ থেকেই তিনি শেষবারের মতো নির্বাচনে অংশ নিয়ে এলাকার উন্নয়ন, সুশাসন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে চান।
মোস্তফা কামাল পাশা আরও বলেন, সন্দ্বীপের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করাই তার মূল লক্ষ্য। রাজনীতিকে তিনি কখনো ব্যক্তিগত স্বার্থের মাধ্যম হিসেবে দেখেননি; বরং জনগণের সেবাকেই জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছেন বলে উল্লেখ করেন তিনি।
স্থানীয় রাজনৈতিক মহলের মতে, অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা ও বাস্তবমুখী চিন্তাধারার কারণে মোস্তফা কামাল পাশা সন্দ্বীপের রাজনীতিতে একটি পরিচিত নাম। শেষ নির্বাচনে এসে তার এই বক্তব্য এলাকাবাসীর মধ্যে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন