মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

কুমিল্লায় হাঁস চুরির অভিযোগে দাউদকান্দিতে যুবক খুন

মোঃ জামির হোসেন সরকার, কুমিল্লা 
হাঁস চুরির অভিযোগকে কেন্দ্র করে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালীগাওঁ ভূইয়া বাড়িতে মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গতরাতে সাঈদ (২৩) নামে এক যুবককে তার বাবার সামনেই হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশীদের সঙ্গে হাঁস চুরির অভিযোগ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় সাঈদকে লক্ষ্য করে ধারালো হাতুড়ি দিয়ে একাধিকবার আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে দাউদকান্দি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছে থানা সূত্র।
দাউদকান্দি থানার ওসি জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন